সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আগামী কয়েকদিন শীতের সঙ্গে বৃষ্টিতে ভিজবেন আমজনতা। আইএমডি এই সতর্কতা জারি করেছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে দেশের বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। সেদিক থেকে দেখতে হলে উত্তরপূর্ব ভারত এবং মধ্যভারতের বিভিন্ন অংশে শীতের প্রভাব খানিকটা কম থাকবে। শনিবার এবং রবিবার দেশের বেশ কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আইএমডি জানিয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণপূর্ব হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি নিয়ে ইতিমধ্যে জারি হয়েছে বাড়তি সতর্কতা। শনিবার এবং রবিবার হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে শীতের প্রভাব থাকবে বলেও জানা গিয়েছে।
অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতে বছরের শেষের দিকে প্রবল শৈত্যপ্রবাহ থাকবে বলেই খবর মিলেছে। তবে শুধু শীত নয় দেশের বেশ কয়েকটি অংশে কুয়াশার দাপট থাকবে বলেও জানিয়ে দিয়েছে আইএমডি। রাতের দিকে বা ভোরের দিকে ঘন কুয়াশার মুখ ঢাকবে হরিয়ানা, চন্ডীগড়, উত্তরপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, অসম, মেঘালয়, নাগাল্যান্ডের বেশ কিছু অংশ।
ডিসেম্বরের শুরুর দিকে ঠাণ্ডা পড়লেও বছরের শেষে শীতের লেশমাত্র নেই বাংলায়। অন্যদিকে, জাঁকিয়ে তুষারপাত শুরু হয়েছে উত্তর ভারতে। বরফের চাদরে ঢেকে গিয়েছে হিমাচল প্রদেশের মানালি। তবে কি বছর শেষের আগেও ঠাণ্ডার দেখা মিলবে না বাংলায়? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি বছরের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। তবে বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে। শনিবার রাতে এবং রবিবার সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?