সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Groom walks out of wedding over delay in serving roti, marries another girl in Uttar Pradesh

দেশ | রুটি পরিবেশনে দেরি, ছাদনাতলা ছেড়ে চলে গেলেন বর, সাতপাকে বাঁধা পড়লেন অন্য মহিলার সঙ্গে

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম করে বসেছিল বিয়ের আসর। কিন্তু মাঝখানেই কাটল তাল। বরযাত্রীদের খাবার পরিবেশনে দেরি করেছেন কনের বাড়ির লোক। সেই রাগে বিয়ের আসর ছেড়েই চলে গেলেন বর। উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার হামিদপুর গ্রামে এক বিয়ের আসর ভন্ডুল হয়ে গেল এই সামান্য কারণে। 

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সাত মাস আগে মেহতাব নামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় হামিদপুর গ্রামের তরুণীর। গত ২২ ডিসেম্বর বসেছিল সেই বিয়ের আসর। বর নিয়ে কনের বাড়িতে নাচতে নাচতে পৌঁছে গিয়েছিলেন বরযাত্রীরা। খানিক পরেই শুরু হয় হট্টগোল। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, কনেপক্ষ বরযাত্রীদের রুটি পরিবেশনে দেরি করেছে। রাগের বশে ছাদনাতলা ছেড়েই চলে যান বর। কন্যা পরে খবর পান যে ওই যুবক তাঁরই এক আত্মীয়কে বিয়ে করেছেন। 

এর পরেই পুলিশের দ্বারস্থ হন তরুণী। প্রথমে স্থানীয় পুলিশকে অভিযোগ জানান। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ২৪ ডিসেম্বর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান। কনের পরিবার ৭ লক্ষ টাকার আর্থিক ক্ষতির দাবি করেছে, যার মধ্যে বরের বাড়িতে পাঠানো যৌতুকের দেড় লক্ষ টাকাও রয়েছে। পুলিশের কাছে ওই কনে আবেদন জানিয়েছেন, বরপক্ষের পাঁচ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে। 

কনের ভাই রাজু জানিয়েছেন, পুলিশ সুপারের আশ্বস্ত সত্ত্বেও ছেলের বাড়ির তরফ থেকে এখনও যোগাযোগ করা হয়নি। স্থানীয় পুলিশের সমালোচনা করে তিনি জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন মহিলা সাহায্যে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হতে। কিন্তু পুলিশ এখনও নিষ্ক্রিয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া