সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বন্ধ করা হল ইউপিআই পেমেন্ট, কেন এই সিদ্ধান্ত নিল ব্যবসায়ীরা

Sumit | ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: সাইবার প্রতারণা নিয়ে বিরক্ত গোটা দেশের মানুষ। মধ্যপ্রদেশের কাপড়ের ব্যবসায়ীরা নিলেন এক বিশেষ সিদ্ধান্ত। তারা সমস্ত ধরণের ইউপিআই পেমেন্ট বন্ধ করে করে দিলেন। তাদের সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্দোরের কাপড়ের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে যেভাবে অনলাইন পেমেন্টে সাইবার অপরাধ বাড়ছে তাতে তারা বিরক্ত এবং ভীত। তাই তারা সমস্ত ধরণের ইউপিআই লেনদেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

 


সংগঠনের সভাপতি অক্ষয় জৈন জানিয়েছেন, উইপিআই পেমেন্ট নিয়ে বহু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নিজেদের অভিযোগ জানিয়ে আসছিলেন। তাই এবার তাদের কথার মান্যতা রেখে এই সিদ্ধান্ত নেওয়া হল। যতদিন না পর্যন্ত এবিষয়ে কঠিন পদক্ষেপ গ্রহণ করছে ততদিন পর্যন্ত তারা সব ধরণের ইউপিআই পেমেন্ট বন্ধ করে দিলেন। 

 


এই সংগঠনের সঙ্গে বর্তমানে প্রায় ৬০০ ব্যবসায়ী যুক্ত রয়েছেন। তারা এখন থেকে শুধু নগদ এবং ক্রেডিট কার্ডে লেনদেন করবেন। বিগত কয়েকদিন আগে তাদের মধ্যে বেশ কয়েকজন ব্যবসায়ী এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন। ফলে তারা আর এবিষয়ে কোনও ঝুঁকি আর নিতে রাজি নন।  সরকার যদি সঠিকভাবে পদক্ষেপ না নেন তাহলে তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবেন বলেই জানা গিয়েছে। ডিজিটাল পেমেন্ট নিয়ে তারা যে ধরণের সমস্যার সামনে পড়েছেন তাতে তারা ক্রেতাদের কাছেও এই একই বিষয়ে জোর দেবেন বলেই খবর। 

 


এদিকে ইন্দোরের ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের ফলে নড়েচড়ে বসেছে প্রশাসনের কর্তারাও। তারাও মনে করছেন দেশের প্রতিটি অংশে সাইবার প্রতারণা যেভাবে বাড়ছে তাতে ইন্দোরের ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত একেবারে সঠিক। তবে দ্রুত তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা দরকার। নাহলে তাদের পথে দেশের অন্যত্র এই সম্ভাবনা ছড়িয়ে পড়বে। গোটা দেশে যেভাবে ডিজিটাল পেমেন্টের রমরমা রয়েছে সেদিক থেকে দেখতে হলে সাইবার প্রতারণা রোখার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতেই হবে।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া