মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২২Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ সুস্থ-সবল কর্মমুখর জীবন কাটাতে চাইলে প্রতিদিন স্বাস্থ্যকর খাবার ডায়েটে থাকা চাই। না হলে শরীর নিজের কাজ ঠিকমতো করতে পারবে না। ঘিরে ধরবে একাধিক শারীরিক সমস্যা। মুশকিল হল, আমাদের মধ্যে অনেকেরই খাবারের প্রতি তীব্র অনীহা রয়েছে। এই কারণেই পিছু নিচ্ছে অপুষ্টির মতো সমস্যা। আর একবার এই সমস্যায় আক্রান্ত হলে শরীর দুর্বল হয়ে পড়ে এমনকী তলানিতে গিয়ে ঠেকতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতাও। তাই সকলের প্রয়োজন সঠিক পুষ্টি। কিন্তু সামনে খাবার থাকলেও খিদে কম হওয়া বা হজমের গোলমাল রোজের ঘটনা। চিকিৎসকের পরামর্শ মতো মুঠো মুঠো ওষুধ খেয়েও কোনও লাভ হয়নি। তখন ভরসা করতে পারেন শুধুমাত্র ঘরোয়া টোটকায়। রান্নাঘরের এই কয়েকটি মশলাই দেবে এইসব সমস্যা থেকে মুক্তি। জেনে নিন কীভাবে।
এক কাপ সমান পরিমাণে মৌরি, জোয়ান ও জিরে নিন। প্যানে শুকনো খোলায় ভেজে নিন অল্প আঁচে। সঙ্গে এক চামচ করে বিট নুন ও হিং মিশিয়ে দিন। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিন। ঠান্ডা হলে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন। সারাদিনে যে কোনও একবার খাওয়ার আধঘন্টা পর হালকা গরম জলে এই পাউডার মিশিয়ে খেয়ে নিন। মুখের ভিতরের দূর্গন্ধ দূর করতেও সাহায্য করে এই মিশ্রণ। আপনার হজম ক্ষমতা বাড়বে খুব তাড়াতাড়ি।
জোয়ানের মধ্যে রয়েছে ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস। আর রয়েছে প্রাকৃতিক ল্যাক্সেটিভ। যা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আরাম দেয়। গ্যাস-অম্বল তো বটেই, বমি বমি ভাব, পেটে ব্যথার সমস্যা দূর করতেও ফাইবার এবং ল্যাক্সেটিভস সমৃদ্ধ জোয়ান সহায়ক হতে পারে।এছাড়া গ্যাস, অ্যাসিডিটি সহ একাধিক পেটের সমস্যায় মহৌষধির সমান কাজ করে মৌরি।
জিরে বিপাকের হার বাড়ায়। দেহের বাড়তি চর্বি অক্সিডাইজেশনের মাধ্যেমে শক্তিতে পরিণত করে। হজমে সহায়তা করে। ফলে দ্রুত কমতে থাকে ওজন। ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন এই জিরে ভেজানো জল। জিরেতে আছে কিউমিনালডিহাইড! যা ইনসুলিনের উদ্দীপক হিসেবে কাজ করে। ফলে নিয়ন্ত্রণে থাকে সুগার। তাই জিরের জল খেলে সুগারের রোগীরাও ভাল থাকবেন। জিরে ভেজানো জল খেলে শরীরে জমা যত প্রকার টক্সিন রয়েছে, তা দূর হয়ে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?