সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৭ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের অনুষ্ঠানে সাত পাকে ঘুরছিলেন নবদম্পতি। অতিথিরা তাঁদের লক্ষ্য করে মজা করে ফুলও ছুড়ছিলেন। আচমকা চটে লাল পুরোহিত! হাতে থাকা ফুল ভর্তি কাঁসার থালা ছুড়ে মারলেন উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অতিথিদের! হতভম্ব সকলে। ততক্ষণে থেমে গিয়েছে সানাই। ঘটনাটি ছত্তীসগড়ের কাপু গ্রামের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ১১ সেকেন্ডের এই ভিডিও।
মজার বিষয় হল, ছত্তীসগড়ের কাপু গ্রামের নববধূ প্রতিমা লাহরে এবং বর ইমান লাহরে তাদের সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের পরিবর্তে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতির সামনে সংবিধানকে সামনে রেখে বিয়ের শপথ হিসেবে সাত পাকে ঘুরছিলেন। তখনই ফুল ছোড়াকে কেন্দ্র করে অগ্নিশর্মা হয়ে ওঠে পুরোহিত।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী সাত পাকে ঘুরছিলেন। তাদের লক্ষ্য করে ফুল ছুড়ছিলেন অতিথিরা। কাকতালীয়ভাবে, তার মধ্যে কিছু ফুল সরাসরি পুরোহিতের মুখে, চোখে লাগে। আর তাতেই মুহূর্তে মেজাজ হারান পুরোহিত। উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অতিথিদের উদ্দেশে ফুল ভর্তি থালা ছুড়ে মারেন তিনি।
ভাইরাল ভিডিও-তে অনেক দর্শক মন্তব্য করেছেন। অনেকে এটিকে বিবাহের আচারের পবিত্রতার প্রতি অসম্মান বলেছেন। কেউ কেউ পুরোহিতের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন যে পরিস্থিতিতে তাঁর প্রতিক্রিয়া বোধগম্য ছিল। বেশ কয়েকজন এই পরিস্থিতিতে হাস্যরস খুঁজে পেয়েছিলেন।
ગોરદાદા નો મગજ હલી ગયો..????????#viralvideo #marriage #wedding #weddinginspiration #VIDEO #VideoViral @kathiyawadiii pic.twitter.com/zi3vfYozYX
— Sanskar Sojitra (@sanskar_sojitra) December 25, 2024
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?