সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পেট চেপে ধরলেই মুরগির মুখ দিয়ে বেরোচ্ছে আগুন, কর্ণাটকের গ্রামের ভিডিও ঘিরে শোরগোল

Kaushik Roy | ২৭ ডিসেম্বর ২০২৪ ০০ : ১০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত এক রহস্যময় ঘটনার সাক্ষী থাকল কর্ণাটকের সাকলেশপুর এলাকার হাজিগে গ্রাম। চাঞ্চল্যকর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। জানা গিয়েছে, কোনও এক অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে গ্রামের ১২টি মুরগির। অদ্ভুত বিষয় হল, মৃত্যুর পর মুরগিগুলির মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, মৃত মুরগি গুলি মাটিতে পড়ে রয়েছে। সেগুলির মৃতদেহ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভিডিওটিতে আরও দেখা যায়, একজন ব্যক্তি একটি মৃত মুরগির দেহ চেপে ধরে আছেন। চেপে ধরার ফলে মুরগির মুখ থেকে আগুন বেরোচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রায় ১৭ লক্ষ মানুষ দেখেছেন। তবে ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।

 

জানা গিয়েছে, মৃত মুরগিগুলি রবি নামের এক স্থানীয় বাসিন্দার। তবে বিশেষজ্ঞদের ধারণা, মুরগিগুলির দেহে উপস্থিত গ্যাস বা কোনও অজানা রাসায়নিকের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিশেষ করে, পেটের অংশে চাপ দিলে কোনও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আগুন নির্গত হতে পারে। তবে ভিডিওতে নেটিজেনরা অনেকে বিভিন্ন রকম মন্তব্য করেছেন। তাঁদের মতে, এই ভিডিও কোনওভাবেই সত্যি হতে পারে না।  অনেকের মতে, কোনও বিশেষ রাসায়নিক মুরগিগুলির খাবারে মিশিয়ে দেওয়া হয়েছিল। যা খেয়েই মৃত্যু তো হয়েছেই আবারও এই অস্বাভাবিক ঘটনাও ঘটেছে। তবে, স্থানীয় বাসিন্দা রবি মুরগিগুলির মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন। অলৌকিক এই ঘটনা সম্পর্কে আরও তথ্যের জন্য তদন্ত চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া