সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিয়ের ভোজ পরিবেশনে দেরি, ছাদনাতলা থেকে বেরিয়ে অন্য মহিলাকে বিয়ে করলেন বর!

RD | ২৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের আসরে বরযাত্রীদের ভোজে রুটি দিতে দেরি করেছিল কনেপক্ষ। ব্যাস চটে লাল বর। শেষপর্যন্ত আত্মীয়দের নিয়ে বিয়ের আসর ছেড়ে চলে যান বর। ঘোর বিপদে পড়েন কনে। এর মাঝেই বর অন্য একজনকে বিয়ে করে ফেলেছেন বলে খবর মেলে। দিশেহারা কনেপক্ষ তারপর বরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন কনে। উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার হামিদপুর গ্রামের ঘটনা।

মেহতাব নামের এক যুবকের সঙ্গে কনের বিয়ের আয়োজন করা হয়েছিল সাত মাস আগে। গত ২২ডিসেম্বর, ধুমধাম করে বসেছিল বিয়ের আসর। কনের পরিবার মিষ্টি দিয়ে বড়যাত্রীদের স্বাগত জানায়। এরপর অভ্যাগতদের খাবার পরিবেশন করা হয়। এই সময়ই বরপক্ষের একজন  দাবি করেন যে, বিয়ের ভোজের রুটি তাঁদের দেরিতে পরিবেশন করা হয়েছে৷

এমন অভিযোগে দিশাহারা কনেপক্ষ। বরেরপক্ষকে শান্ত করতে বহু চেষ্টা করা হয়। তা সত্ত্বেও, বরযাত্রীরা কনের পরিবারকে দোষারোপ করে চলে। রাতে বর নিখোঁজ হয়ে যায়। কোথায় গেল বর? শুরু হয় হন্য়ে হয়ে খোঁজ। জানা যায়, এক আত্মীয়কে বিয়ে করে ফেলেছেন মেহতাব। এই খবর কনের পরিবারকে বিপর্যস্ত করে।  

পরে শিল্পনগর থানায় যোগাযোগ করে কনেপক্ষ, দায়ের করে অভিযোগ। কিন্তু কোনও ব্যবস্থা না নেওয়ায় গত ২৪ ডিসেম্বর পুলিশ সুপারের কাছে সাহায্য চায় কনেপক্ষ। কনের পরিবার ৭ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের দাবি করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বরের বাড়িতে পাঠানো যৌতুকের ১.৫ লক্ষ টাকাও। কনে নিজে পুলিশ সুপারকে বর-সহ পাঁচ জনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার এবং আইনি প্রক্রিয়া শুরু করার অনুরোধ করেছিল।

কনের ভাই রাজু বলেছেন যে, "এসপি তাদের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করার আশ্বাস দিয়ে পুলিশকে পরিবারের সঙ্গে যোগাযোগের করার নির্দেশ দিলেও এখনও তা হয়নি। তিনি স্থানীয় পুলিশকে নিষ্ক্রিয়তার জন্য নিন্দা করেছেন। অভিযোগের তাৎক্ষণিক প্রতিকারের জন্য থানায় মহিলাদের সহায়তা ডেস্ক স্থাপনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তা সত্ত্বেও কেন এত অনীহা? প্রশ্ন তুলেছেন কনেপক্ষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া