বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | খেতে খেতে এবার উপভোগ করতে পারবেন কুস্তি, নয়া ভাবনায় ভিড় জমছে এই রেস্তোরাঁয়

Kaushik Roy | ২৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অভিনব রূপে খাবার পরিবেশনের জন্য এবার লাইমলাইটে চিনের গুয়াংডং প্রদেশের জিয়াংমেন শহরের একটি রেস্তোরাঁ। শান্ত, সুশৃঙ্খল পরিবেশে খাবার খাওয়ার চিরাচরিত ধারার বাইরে গিয়ে এই রেস্তোরাঁয় খাবার খেতে খেতে লাইভ রেসলিং ম্যাচ উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই রেস্তোরাঁয় খেতে এসে এক অন্যরকম অভিজ্ঞতা অর্জন করছেন মানুষ। রেস্তোরাঁর কেন্দ্রস্থলে রাখা রয়েছে একটি রেসলিং রিং। ওটাই হয়ে উঠেছে অতিথিদের বিনোদনের কেন্দ্রবিন্দু। আমেরিকান প্রফেশনাল রেসলিং ইভেন্ট WWE থেকে অনুপ্রাণিত হয়ে, এই রেস্তোরাঁর মালিক শাও শিন রেসলিং এবং ডিম সামের ঐতিহ্যকে এক করে দিয়েছেন। খাবার খাওয়ার সময় অতিথিরা রেসলিং ম্যাচ উপভোগ করতে পারেন।

 

এর জন্য তাঁদের থেকে ৩৮৮ উয়ান (প্রায় ৪,৫০০ টাকা) অতিরিক্ত চার্জ নেওয়া হয়। জানা গিয়েছে, রেস্তোরাঁয় এই পরিষেবা চালু হওয়ার মাত্র দু’দিনের মধ্যে শেষ হয়ে যায় সমস্ত টিকিট। রেস্তোরাঁর অভিনবত্বের আরও একটি দিক হল, ওয়েটাররা খাবার পরিবেশনের পর মাঝে মাঝে রেসলিংয়ে অংশ নেন। খাবার পরিবেশনের পোশাক খুলে রেসলিং পারফর্ম করেন যা দর্শকদের জন্য বাড়তি বিনোদন। জানা গিয়েছে, রেসলিং ম্যাচগুলো বিভিন্ন স্ক্রিপ্ট অনুযায়ী কোরিওগ্রাফ করা হয় যা খাবার খাওয়ার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তোলে। চিনের সংস্কৃতিতে ডিম সাম এবং রেসলিং উভয়ই অত্যন্ত জনপ্রিয়। এই অভিনব মেলবন্ধন আমজনতার খাবার খাওয়ার অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া