সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুড়ে গিয়েছিল ৯৫ শতাংশই, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই মৃত্যু সংসদের সামনে গায়ে আগুন দেওয়া যুবকের

দেবস্মিতা | ২৭ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৩Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: নতুন সংসদ ভবনের সামনে মর্মান্তিক দুর্ঘটনা। এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিলেন। এই ঘটনার কিছু পরেই মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

 

 

ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়স ২৬ বছর। তিনি গত বুধবার আচমকাই নতুন সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পথ চলতি মানুষ দেখতে পেয়ে তাঁকে নিয়ে দ্রুত আরএমএল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে শুরু হয় চিকিৎসা। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার সকালে মারা যান ওই ব্যক্তি। 

  

 

উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা ওই যুবকের নাম জিতেন্দ্র। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি নিজের গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। সংসদের কাছে মোতায়েন থাকা নিরাপত্তাকর্মীদের সহায়তায় আগুন নেভানো হয়। এরপর তাঁকে দ্রুত আরএমএল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার বার্ন ওয়ার্ডে ভর্তি করে দেওয়া হয়।

 

 

প্রাথমিক তদন্ত অনুসারে জানা গিয়েছে, দেশের বাড়িতে কিছু লোকের সঙ্গে পারিবারিক বিবাদের কারণেই তিনি এই চরম পদক্ষেপ নিয়েছিলেন। গ্রামে তাঁদের পরিবারের অন্য এক পরিবারের সঙ্গে বিবাদ চলছিল। সেই বিবাদ গড়ায় আদালত পর্যন্ত। যার জেরে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। 

 

 

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, তাঁর দেহের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকরা সব রকম চেষ্টা করেছিলেন। শেষপর্যন্ত শুক্রবার ভোর ২.২৩ মিনিটে তাঁর মৃত্যু হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের পর জিতেন্দ্রের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া