মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Social activist Ratnabali Ray and Piya Chakraborty arranged cake mixing festival at Pratyay with specially abled persons

লাইফস্টাইল | 'প্রত্যয়'-এ থাকতে বছর শেষে বড় ভাবনা! কেক মিক্সিংয়ের আয়োজনে রঙের ঠিকানায় বাঁচার অঙ্গীকার

Rahul Majumder | | Editor: Syamasri Saha ২৭ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫২Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: সমাজের মূলস্রোতের চেনা হিসাবের বাইরে যাদের জগৎ । সম্ভবত সমাজের একেবারে প্রান্তিক স্তরে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। মানসিক রোগ থেকে সেরে উঠে স্বাভাবিক জীবনে মিলতে পারার আগে বেশ খানিকটা সময় লাগে। ‘প্রত্যয়’-এর বাসিন্দারা এখন সেই চেষ্টায় মগ্ন। মনোরোগ থেকে সেরে ওঠা মানুষদের ঘর এই ‘প্রত্যয়’। রাজ্য সরকার ও ‘অঞ্জলি’-র প্রচেষ্টায় তাঁদের বাড়ি হয়ে উঠেছে  ‘প্রত্যয়’।

 

‘প্রত্যয়’-এর কাজ হয় মনোসমাজকর্মী রত্নাবলী রায়ের উপদেশ মতো। তাঁকে যোগ্য সঙ্গত দেন পিয়া চক্রবর্তী। সম্প্রতি, প্রত্যয় আয়োজন করেছিল এক ‘কেক মিক্সিং’ উৎসব।  আসলে, বড়দিনের মরশুম ও কেক প্রায় সমার্থক। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গোটা দেশ ও রাজ্যের বিভিন্ন আনাচেকানাচে যখন আয়োজন করা হচ্ছে এই উৎসব এবং তাতে সাধারণ মানুষ থেকে তারকারা যোগ দিচ্ছেন, তাহলে কেন-ই বা পিছিয়ে থাকবে প্রত্যয় -এর আবাসিকরা? মনোসমাজকর্মী রত্নাবলী রায়ের কথায়, "আমাদের বরাবরের উদ্দেশ্যই থাকে যাঁরা এখানকার আবাসিক তাঁদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগটা যেন বাড়ে, মোলাকাতটা যেন 'ছোটি' না থেকে বৃহত্তর হয়। আর যত তা হবে, তত এই ধরনের মানুষের বিষয়ে ভিত্তিহীন ধারণা, কুসংস্কার খানিকটা হলেও কাটবে। এবং এই আবাসিকদের তো সমাজের মূলস্রোতে ফিরতে হবে, কাজ করে খেতে হবে। কারণ 'প্রত্যয়' তো আর কোনও সৈকতাবাস নয়। আর তাই এঁদের কাজের সুযোগ দেওয়ার জন্য সাধারণ মানুষেরও তো উচিত তাঁদের দেখা, বোঝা। সেই জায়গা থেকেই এই অনুষ্ঠানের আয়োজন আমাদের।"

 

রাজ্যের নারী সুরক্ষা এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার এই অনুষ্ঠানে আসার কথা থাকলেও তিনি আস্তে পারেননি প্রশাসনিক জরুরি বৈঠকের কারণে তিনি আসতে পারেননি। তবে নিজের দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ পদাধারীকে তিনি পাঠিয়েছিলেন প্রত্যয়-এ। তাঁরা ঘুরে ঘুরে সমস্ত বিষয়টি যেমন দেখলেন, তেমন টুকটাক কথাও বললেন আবাসিকদের সঙ্গে। এরপরেই তাঁদের উপস্থিতিতে বসেছিল জমজমাটি কেক মিক্সিং  উৎসবের আসর। মাখনের মধ্যে নানা ধরনের বাদাম, কিশমিশ, ফলের মাখামাখি! সবার সঙ্গে মহা আনন্দে 'প্রত্যয়'-এর আবাসিকরাও গ্লাভস হাতে নেমে পড়েছিলেন কেক মিক্সিংয়ের কাজে!

 

সমাজকর্মী হিসাবে বেশ পরিচিতি রয়েছে পিয়ার। নারীবাদী হিসাবেও পরিচিত তিনি। পিয়া চক্রবর্তীর কথায়, " এই সময়টায় প্রত্যয়-এর জন্য এরকম অনুষ্ঠান জরুরি কারণ এটা উৎসবের মরশুম। তবে আমাদের কিন্তু সারা বছরেই কাজ চলে। বিশ্বকর্মা পুজো থেকে বসন্ত উৎসব। দুর্গাপুজোতেও প্রত্যয় -এর আপনজনেরা বাসে চেপে মজা করে ঠাকুর দেখতে বেরোন।  আসলে, প্রত্যয় -এর  জন্য উৎসবটা কিন্তু শুধুই উৎসব নয়। বরং সমাজের দেওয়ালের দুই প্রান্তে থাকা মানুষদের এক বিন্দুতে আসার একটি মাধ্যম। একটি সেতু বলতে পারেন। আর সমাজের এই ধরনের প্রান্তিক মানুষের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই ব্রিজে পৌঁছনো। তাঁদের সুস্থতার জন্যেও। কারণ সাধারণত তাঁদের আলাদা করে দেয় সমাজ, দূরে দূরে রাখে।  তাই এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাঁদেরও মনে হয় বৃহত্তর সমাজের অংশ তাঁরাও।" 

 

সামান্য থেমে তিনি আরও বলেন, "আর এঁদের মধ্যে উৎসাহ দেখার মতো। সারা বছর তাঁরা অপেক্ষা করে থাকেন কখন এই ধরনের উৎসবে তাঁরা যোগদান করবেন। একটু বাইরে যাবেন, উদ্‌যাপন করবেন।  সাধারণ মানুষের সঙ্গে তাঁদের দেখাসাক্ষাৎ হবে। আর জানেন, তাঁরাও সাধারণ মানুষের সম্পর্কে একটা বেশ কৌতূহল রয়েছে আবার চাপা অভিমানও রয়েছে।" পিয়া চক্রবর্তীর সঙ্গে কথা প্রসঙ্গে উঠল তাঁর স্বামী তথা অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ। মিষ্টি হেসে তিনি বললেন, "পরমের সঙ্গে প্রত্যয় নিয়ে বহু কথা হয়েছে, হয়। ও অত্যন্ত একজন সংবেদনশীল মানুষ। প্রত্যয়-এর আবাসিকদের নিয়ে ও অনেককিছু জানতে চায়। পরমের বহুবার এখানে আসার পরিকল্পনা হয়েও কাজের শিডিউলের জন্য ভেস্তে গিয়েছে। তবে সুযোগ ও সময় পেলেই ও আসবে।"  


প্রসঙ্গত, প্রত্যয় -এর আপনজনেরা কিন্তু জোরকদমে শিল্পচর্চাও করছেন। রত্নাবলী রায়ের পরামর্শে তাঁদের হাতে তৈরি জিনিস নিয়ে হয়েছে প্রদর্শনী। এখনও চলছে। আবাসনের হলঘরে। সেরামিকের কাজ, ব্লক প্রিন্টের কাজ দেখা যাবে সেখানে।

 


চারপাশে তখন ম'ম করছে ওয়ালনাট মাফিন,ওয়ালনাট ব্রাউনির গন্ধ। লম্বা কাঠের টেবিলের উপর টুকরির মধ্যে থরে থরে সাজানো স্ট্রবেরি ক্রাশ, মার্বেল কেক, কেপি গুজবেরি। চোখ টানল একপাশে  সুদৃশ্য চিনেমাটির প্লেটে সাজিয়ে রাখা ক্যাপুচিনো ব্রাউনির দলকেও। সাজানোর মধ্যেই স্পষ্ট যত্ন ও মমতার ছোঁয়া। এবং গুনগুন করে সাউন্ড বক্স থেকে বাজছে ক্রিসমাস ক্যারল। শুধু ছোট্ট ছোট্ট তুলোর বলের মতো তুষারপাত হওয়াটাই যা বাকি। জানা গেল, 'প্রত্যয়' -এর আবাসিকেরাই এইসব কেক বানিয়েছেন! জানালেন রত্নাবলী রায়-ই। অবশ্য চমকের শেষ পর্দা তখনও পড়া বাকি! 

 

মশগুল হয়ে এদিক-ওদিক দেখছি এমন সময় প্রত্যয় -এর দো'তলা থেকে ভেসে এল আধো অথচ নির্ভুল ইংরেজি উচ্চারণের ক্রিসমাস ক্যারল। মুহূর্তে সবাই চুপ। মুখে হাসি, চোখে আগ্রহ নিয়ে গায়িকাকে একমনে খুঁজে চলেছেন সবাই। অবশেষে দেখা পাওয়া গেল তাঁর। দো'তলার লম্বা বারান্দায় হাত ঘুরিয়ে, একগাল হাসিমুখে মিষ্টি স্বরে ক্যারল গেয়ে চলেছেন তিনি। এতগুলো দর্শকের উপস্থিতি, দৃষ্টি বিলকুল উপেক্ষা করেই! 

কে যে বলে কলকাতায় মাত্র একদিন ক্রিসমাস থাকে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া