শুক্রবার ০৮ মে ২০২৬
সম্পূর্ণ খবর
UB | ২৭ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৯Uddalak Bhattacharya
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে শীতকালের অন্যতম আকর্ষণ বইমেলা। কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হওয়ার আগে-পরে রাজ্যের বিভিন্ন অংশে বইমেলা আয়োজিত হয়। জেলায়, মহকুমায় এই বইমেলা নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে। তেমনই উন্মাদনা রয়েছে নিউটাউন বইমেলাকে কেন্দ্র করে। নিউটাউন বাসস্টপের কাছে, শপিংমলের সামনের মাঠে এ বারের বইমেলা আয়োজিত হয়েছে। গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া বইমেলা এ বার ১১ বছরে পদার্পণ করেছে।
১৯২৩-২৪ সালে শিলংয়ে বসে রক্তকরবী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিউটাউন বইমেলায় এবারের থিম করা হয়েছে ওই নাটকটিকে। তা নিয়ে আয়োজিত হয়েছে ছবির প্রদর্শনীও। মেলা উদ্যোগতাদের পক্ষ থেকে বিমান সাহা জানিয়েছেন, ২০১৩ সাল থেকে এই বইমেলার যাত্রা শুরু হয়। তারপর থেকে একই নিয়মে বইমেলা চলছে।
এ বারের বইমেলায় রয়েছে ১০০টি-এর বেশি স্টল। আনন্দ, অক্সফোর্ড, পত্রভারতী, আজকাল-সহ বিভিন্ন বিখ্যাত প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নিয়েছে। এ ছাড়াও ছোটপত্রিকা বা লিটল ম্যাগাজিনের জন্যও রয়েছে আলাদা প্যাভিলিয়ন। মেলায় রয়েছে প্রয়াত কমল চক্রবর্তীর নামে একটি মুক্তমঞ্চ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মতো একাধিক বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে মেলায়। নিউটাউনের মতো ক্রমবর্ধমান ও সাজানো শহরের ইতিহাস ও বেড়ে ওঠা নিয়েও একটি প্রদর্শনী রয়েছে এই মেলায়। এ ছাড়াও রয়েছে বিখ্যাত শিল্পীদের আঁকা ছবিও। মেলায় রয়েছে কবিতা উৎসবের মতো আয়োজন। জাতীয় কবিতা উৎসবে শুক্রবার থেকে থাকবেন শতাধিক কবি-সাহিত্যিক।
বইমেলার আয়োজনের সম্পাদক সঞ্জয় জানা জানিয়েছেন, 'প্রথম দু’ দিনে ভালই সাড়া মিলেছে। প্রথম দিনে তো অনেকটা ভিড় ছিল। বৃহস্পতিবারও ভালই ভিড়় হয়েছে, বই বিক্রিও ভালই হচ্ছে। শুক্রবার শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব। শুক্রবার সেখানে উপস্থিত থাকবেন উদ্বোধক মৃদুল দাশগুপ্ত, শিবাশিস মুখোপাধ্যায়, বিভাস রায়চৌধুরীর মতো কবিরা। আসলে এই মেলাটিকে নিউটাউনের বাসিন্দারা নিজের মেলা মনে করেন। প্রতিটি ব্লক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁরা অংশ নেন। এ বছরেও আবৃত্তি প্রতিযোগিতা ও গানের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নিউটাউনের বাসিন্দারা। প্রথম বছর পাঁচ-সাত লাখ টাকার বই বিক্রি হয়েছিল, গত বছর সেটা পৌঁছে গিয়েছিল ৪৫ লক্ষে। এ বছর তার দ্বিগুণ বিক্রি হবে বলে আশা করছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?