সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৭ ডিসেম্বর ২০২৪ ২১ : ১২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রতি অর্থবর্ষে রাজনৈতিক দলগুলিকে দেওয়া আর্থিক অনুদান নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। যে সব অনুদানের পরিমাণ ২০০০০ টাকার বেশি, তার ভিত্তিতেই এই তথ্য সামনে এনেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)। নির্বাচন কমিশনে বিভিন্ন রাজনৈতিক দল যে আর্থিক হিসেব জমা দিয়েছে, সেই নথি বিশ্লেষণ করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। সেই রিপোর্ট অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে বিজেপি অনুদান হিসাবে পেয়েছে ২২৪৪ কোটি টাকা! যা ২০২২-২৩ অর্থবর্ষের অনুদানের তিনগুণ।
অন্যদিকে, বিজেপির থেকে এনেকটা পিছিয়ে বিরোধী দল কংগ্রেস। ২০২৩-২৪ অর্থবর্ষে কংগ্রেসের ঝুলিতে এসেছে ২৮৮.৯ কোটি টাকা। তার আগের অর্থবর্ষে অনুদানের পরিমাণ ছিল ৭৯.৯ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে পেয়েছে ১৩০০ কোটি টাকা। যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ১৭১ কোটি।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে বিজেপির ঝুলিতে এসেছে ৭২৪ কোটি টাকা। এই ট্রাস্ট থেকেই কংগ্রেসের কাছে পৌঁছেছে ১৫৬ কোটি টাকা। বিজেপি ট্রায়াম্ফ ইলেক্টোরাল ট্রাস্ট থেকে পেয়েছে ১২৭ কোটি টাকা। কংগ্রেস দলের নেতা সনিয়া গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, কেসি ভেনুগোপাল রাও এবং দিগ্বিজয় সিংয়ের মতো নেতাদের থেকে অনুদান পেয়েছে। অনুদানের যে তালিকা জমা দেওয়া হয়েছে, তার মধ্যে ইলেক্টোরাল বন্ড নেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ইলেক্টোরাল বন্ডকে বেআইনি ঘোষণা করে।
কে চন্দ্রশেখর রাওয়ের বিআরএস পেয়েছে দ্বিতীয় বৃহত্তম অনুদান। বিআরএসের ঝুলিতে এসেছে ৫৮০ কোটি টাকা। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) অনুদান বাবদ পেয়েছে ১১ কোটি টাকা। সিপিএম পেয়েছে প্রায় ৮ কোটি টাকা।
২০২৩-২৪ সালে শীর্ষ দাতাদের মধ্যে রয়েছে, ডিএলএফ (১০০ কোটি), আর্সেলর মিত্তল (৭৫ কোটি), মারুতি সুজুকি (৬০ কোটি), মেঘা ইঞ্জিনিয়ারিং (৫০ কোটি), হেটেরো ল্যাবস (৫০ কোটি), অ্যাপোলো টায়ারস (৫০ কোটি), ভারতী এয়ারটেল (৫০ কোটি), সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন আরপিএসজি গ্রুপ (১০ কোটি), এবং হলদিয়া এনার্জি (১০ কোটি)।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?