সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৭ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে চড়তে হত বিএমডব্লিউ-তে। এক্ষেত্রে বড় হয়ে উঠেছিল তাঁর সুরক্ষার বিষয়টি। কিন্তু, মনমোহনের ওই ঢাউস বিলাসবহুল গাড়ির সওয়ারি হতে ভালো লাগত না। তাই বিএমডব্লিউ-তে চড়ে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরনোর সময় ড. সিং ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতেন মারুতি-৮০০ গাড়ি দিকে! মননোহনের সরলতা বোঝাতে গিয়ে সেই গল্পই তুলে ধরলেন তাঁর একসময়ের সুরক্ষাকর্মী আইপিএস অসীম অরুণ।
অবসরপ্রাপ্ত আইপিএস এবং এসপিজি-র প্রাক্তন প্রধান অসীম অরুণ প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সুরক্ষাবলয়ের দায়িত্বে ছিলেন। ফলে অর্থনীতিবিদ মনমোহনের সঙ্গে অসীমের আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। বর্তমানে অসীম অরুণ কনৌজ সদরের বিধায়ক।
প্রয়াত মনমোহন। শোকবিহ্বল অসীম অরুণ বলছিলেন, "আমি ২০০৪ থেকে প্রায় তিন বছর ধরে তাঁর দেহরক্ষী হিসেবে কাজ করেছি। এসপিজি প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে কাছের নিরাপত্তা প্রদান করে। আমি তাঁকে ওই ঘনিষ্ঠ সুরক্ষা দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। আমি কখনই প্রধানমন্ত্রীর পাশেই থাকতাম, যদি শুধুমাত্র একজন দেহরক্ষীকে অনুমতি দেওয়া হয় তাহলে আমারই দায়িত্ব ছিল তাঁর সঙ্গে ছায়ার মতো থাকার।"
সেই সঙ্গেই অসীম বলেন, "ড. সিংয়ের মালিকানাধীন একটিই গাড়ি ছিল। তা হল মারুতি-৮০০। সেই কালো গাড়িটি প্রধানমন্ত্রীর বাসভবনে বিএমডব্লিউ-র পিছনে পার্ক করা থাকতো। মনমোহনজি আমাকে প্রায়ই বলতেন, অসীম, আমি এই বিলাসবহুল গাড়িতে ঘুরতে পছন্দ করি না। আমার মারুতি গাড়িই যতেষ্ট।'
তখন অসীম অরুণ বলতেন, বিএমডব্লিউ গাড়িটি আপনার বিলাসিতা করার জন্য নয়, সুরক্ষার জন্য ব্যবহার করা হয়। এর সুরক্ষা বৈশিষ্ট্যের কারণে এসপিজি-র সুবিদা হয়। এরপরই অরুণ যোগ করেন যে, "যখনই বিএমডব্লিউ গাড়িটি মারুতির পাশ দিয়ে যেত, তখনই তিনি ফ্যাল ফ্যাল করে তার দিতে তাকিয়ে থাকতেন। এত বড় শিক্ষাবিদ, প্রধানমন্ত্রী হয়েও মনমোহনজি নিজেকে মধ্যবিত্ত বলতেই পছন্দ করতেন। যেন দামি গাড়িগুলি ছিল প্রধানমন্ত্রীর, আর তাঁর ছিল একটি মাত্র মারুতি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?