মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ১০Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই বাজারে এসেছে বিভিন্ন ধরনের গুড়। পিঠে-পুলি, পায়েস থেকে গুড়ের রসগোল্লা। শীতকালে গুড়ের নানা খাবারের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালি। বহুকাল যাবৎ বাঙালির হেঁশেলে শীত আসতেই হাজির হয় নলেন গুড়, পাটালি গুড়। শুধু স্বাদে নয়, গুড়ের অনেক স্বাস্থ্যগুণও রয়েছে। কিন্তু সেই গুড়েই আজকাল মিশছে ভেজাল। যার ফলে নষ্ট হচ্ছে গুড়ের প্রাকৃতিক গুণাগুণ। গুড় বিপদজ্জনক হয়ে উঠছে স্বাস্থ্যের জন্য। তাই বর্তমানে খাঁটি গুড় কেনা খুবই জরুরি। তাহলে কীভাবে আসল ও নকল গুড়ের মধ্যে পার্থক্য বুঝবেন, জেনে নেওয়া যাক-
গুড়ের গন্ধে ম ম করলেও চোখ বন্ধ করে কিনে ফেলবেন না। আসলে আজকাল খেজুরের গুড়ের সুবাস আনতে নানা রকম রাসায়নিক মেশানো হয়। তাই গুড় আসল না নকল তা শুধু গন্ধ শুঁকে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। ইদানীং মসৃণতা বজায় রাখতে ব্যবসায়ীরা গুড়ের সঙ্গে নানা রকম তেল মেশান। গুড়ে তেমন কিছু মেশানো আছে কিনা, তা দেখার হাতে সামান্য গুড় নিলেই বুঝতে পারবেন।
বিশেষজ্ঞদের মতে, খাঁটি গুড়ের স্বাদ মিষ্টি এবং সামান্য মাটির গন্ধ থাকে। তাই গুড়ের স্বাদ যদি অতিরিক্ত মিষ্টি মনে হয় তবে তা ভেজাল হতে পারে। খাঁটি গুড় যেখানে গরমে গলে ঘন তরল তৈরি করে, সেখানে নকল গুড় গলে গেলে চিনির স্ফটিক বা অবশিষ্টাংশ ছেড়ে যেতে পারে।
খাঁটি গুড়ের রং হালকা বাদামী বা সোনালি হলুদ হয়। গুড়ের রং যদি খুব বেশি উজ্জ্বল হয় তাহলে তাতে কৃত্তিম রং মেশানো হয়েছে বলে ধরা হয়। এক ছোট টুকরো গুড় জলে ভেজানোর পর জলের রং পরিবর্তন হলে গুড়ে রং যোগ করা হয়েছে কিনা বুঝতে পারবেন। এছাড়া অনেক সময় ওজন বাড়াতে গুড়ের সঙ্গে যোগ করা হয় চক পাউডার বা ওয়াশিং সোডা। এক্ষেত্রেও গুড় জলে ভিজিয়ে পরীক্ষা করতে পারেন।
গুড়ের গঠনের মধ্যে বিশুদ্ধতা ধরা পড়ে। যেমন খাঁটি গুড় হালকা নরম, সহজে ভাঙ্গা যায় এবং সামান্য আঠালো হয়। অন্যদিকে, ভেজাল গুড় খানিকটা শক্ত এবং দানাদার মনে হয়। কারণ এতে চিনির স্ফটিক বা অন্যান্য রাসায়নিক যোগ করা হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?