সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯ : ২৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: নীল রঙ ছিল ভীষণ প্রিয়। শুধু দেখে মনে হওয়া নয়, নিজে বলেওছিলেন একবার। কথা হচ্ছে মনমোহন সিং এবং তাঁর বহুপরিচিত ‘নীল পাগড়ি’ নিয়ে। বৃহস্পতিবার, ৯২ বছরে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
৭০য়ের দশকে ভারত সরকারের বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, প্রধান আর্থিক উপদেষ্টা (১৯৭২-৭৬), আরবিআইয়ের গভর্নর (১৯৮২-৮৫), পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান (১৯৮৫-৮৭)। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ডঃ মনমোহন সিং। ২০০৪ সালের ৯ মে ও ২০০৯ সালের ২২ মে, পরপর দু'বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন।
তাঁর প্রয়াণে শোকের ছায়া সব মহলে। তার মাঝেই চর্চা, তাঁর স্মিত হাসির সঙ্গের বরাবর নজরে আসা হালকা নীল রঙের পাগড়ি। কেন বেশিরভাগ সময়েই নীল পাগড়িকেই বেছে নিতেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?
এর উত্তর তিনি নিজেই দিয়েছিলেন। সালটা ২০১৩। কেমব্রিজের স্মৃতি তাঁর মনে বরাবার উজ্জ্বল, একথা জানিয়েছেন অনেকবার। কেমব্রিজেই তিনি জানান, ‘হালকা নীল রঙ আমার খুব পছন্দের, তাই বেশিরভাগ সময় আমার মাথায় এই রঙের পাগড়ি দেখা যায়।‘
বৃহস্পতিবার রাতে তাঁর প্রয়াণের সংবাদ প্রকাশ্যে আসে। দিল্লি এইমস-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হয়েছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাড়িতে তিনি হঠাৎ জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে ঘরেই চিকিৎসা শুরু করা হয়। এরপর তাঁকে রাত ৮টা বেজে ৬ মিনিটে দিল্লি এইমসের মেডিক্যাল ইমার্জেন্সি বিভাগে আনা হয়। সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়।‘
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?