সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাঝরাতের একটা ফোনেই বদলে গিয়েছিল সব! কীভাবে আচমকা রাজনীতিতে এলেন মনমোহন, জানেন?

Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৩২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ২৬ ডিসেম্বর, ২০২৪। শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এইমসে। ৯২ বছর বয়সে সেখানেই প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। হাসপাতালের তরফে জানানো হয়, রাত ৯.৫১ নাগাদ প্রয়াত হয়েছেন মনমোহন সিং। তারপর থেকেই স্মৃতিচারণ। কেউ বলছেন হারালেন পথপ্রদর্শককে। কেউ বলছেন মাথা থেকে সরে গেল বটবৃক্ষের ছায়া। চিরকাল অমায়িক, শান্ত এবং দেশের রাজনীতিতে আমূলপরিবর্তনের পথপ্রদর্শক মনমোহনের কেমন ছিল রাজনীতিতে প্রবেশ? 

তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির চেয়ারম্যান ছিলেন মনমোহন সিং। নেদারল্যান্ডের একটি সম্মেলন থেকে দেশে ফিরেছেন সবে। সময়টা ১৯৯১। দেশের প্রধানমন্ত্রীর মসনদে পিভি নরসিমহা রাও। অর্থনৈতিক-সহ একগুচ্ছ বিষয়ে দেশ তখন লড়াই করছে। অন্যদিকে সোভিয়েত রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়েছে। ঠিক এই পরিস্থিতিতে একদিন প্রায় মাঝরাতে মনমোহনকে ফোন করেছিলেন রাও-এর প্রিন্সিপাল সেক্রেটারি। মাঝরাতে ফোন করে জাগিয়ে বলেছিলেন, দেশের অর্থমন্ত্রী হিসেবে তাঁর নামের পাশেই পড়েছে সিলমোহর।

‘স্ট্রিক্টলি পার্সোনাল: মনমোহন এবং গুরশরণ’ বইয়ে তাঁর মেয়ে লিখেছেন, ওই মাঝরাতের ফোনে দেশের অর্থমন্ত্রীর পদ-এর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেমন কথা হয়েছিল, তেমন মজার ছলে বলা হয়েছিল, তিনি যদি দেশের অর্থনীতির পরিস্থিতি কিছুটা সঠিক পথে আনতে পারেন, তাহলে কৃতিত্ব দাবি করবে সবাই, আর যদি পরিস্থিতি আরও হাতের বাইরে যায়, তাহলে পদ থেকে বরখাস্ত করা হবে মনমোহনকে। ২১ জুন, ১৯৯১, রাষ্ট্রপতি ভবনে শপথ নেন মনমোহন সিং। রাও-এর কিছুটা সময় লেগেছিল, মনমোহনকে দায়িত্ব দেওয়ার পর, তিনি সবকিছু ঠিক পথে করছেন কি না বুঝতে। যদিও  সেই দ্বন্দ্ব দূর হয়েছিল অচিরেই। তাঁর হাত ধরেই দেশের অর্থনীতিতে এল উদারীকরণ। বিশ্বের দ্বার খুলে গেল ভারতীয়দের সামনে। বলা যায় এ এক নয়া আর্থিক বিপ্লব। যার জনক ডঃ মনমোহন সিং।


এরপর ভারতীয় রানীতিতে বহু টানাপোড়েন চলেছে। জন্ম নিয়েছে জোট সরকার। এনডিএ সরকারের পতনের পর ১৯৯৯ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সনিয়া গান্ধী বেছে নেন কংগ্রেসের প্রতি চির আস্থাশীল মনমোহন সিংকে। ২০০৭ সালে তাঁর আমলেই ভারতের জিডিপি সর্বোচ্চে ৯ শতাংশে পৌঁছায়। পৃথিবীর দ্বিতীয় দ্রুত উন্নয়নশীল অর্থনীতি হিসেবে উঠে আসে ভারত। এই সরকার পাঁচ বছর অতিক্রম করে। ফের ২০০৯ সালে ইউপিএ জোট জিতে ক্ষমতায় ফিরলে ডঃ মনমোহনকেই দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসান সনিয়া। তবে, সমালোচনা হয় মনমোহনের। সনিয়া-রাহুলের 'কাঠপুতুল' বলে কটাক্ষে বিদ্ধ হন এই শিক্ষাবদ।
২০১৪ সালে ধরাশায়ী হয় মনমোহন সরকার। কিন্তু রাজ্যসভার সদস্য ছিলেন তিনি। শেষে চলতি বছর সাংসদ পদের মেয়াদ শেষ হতে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন তিনি। তবে, শেষদিন পর্যন্ত হাত ছাড়েননি তিনি। সাংসদ হিসাবে শেষ ভাষণে নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের নিন্দা করেছিলেন। ওই পদক্ষেপকে "সংগঠিত লুট এবং বৈধ লুণ্ঠন" বলে তোপ দেগেছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া