সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

What former Prime Minister Manmohan Singh had said in his last press conference gnr

দেশ | 'ইতিহাস আমার প্রতি সদয় থাকবে', প্রধানমন্ত্রী হিসাবে শেষ সাংবাদিক সম্মেলনে বলেছিলেন মনমোহন

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০১৪ সালে লোকসভা ভোটের প্রাক্কালে মনমোহন সিং ঘোষণা করে দেনি তিনি আর প্রধানমন্ত্রী পদের জন্য দাঁড়াবেন না। ওই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে শেষ বারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন 'মৌনী প্রধানমন্ত্রী' মনমোহন। প্রধানমন্ত্রী পদে থাকাকালীন বহুবার বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাঁর বহু সিদ্ধান্তের সমালোচনা করতে পিছপা হননি বিরোধী নেতারা। সেই সব কটাক্ষের পাল্টাও দিয়েছিলেন শেষ সাংবাদিক বৈঠকে।

সেদিন তিনি বলেছিলেন, ''আমি মনে করি না যে আমি দুর্বল প্রধানমন্ত্রী। আশা করি, বিরোধী এবং সংবাদমাধ্যমের চেয়ে ইতিহাস আমার প্রতি সদয় থাকবে বেশি। আমার পক্ষে যতটা সম্ভব ছিল করেছি।'' তিনি আরও বলেন, ''পরিস্থিতির উপর নির্ভর করে যা যা করা দরকার ছিল আমি করেছি। ইতিহাস আমার কাজের বিচার করবে।'' 

২০০৪ থেকে ২০১৪ ইউপিএ সরকারে আমলে টানা ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন। এই দীর্ঘ সময়কালে বিরোধী এবং সমালোচকেরা তাঁকে 'মৌনী প্রধানমন্ত্রী' বলে কটাক্ষ করতেও ছাড়েননি। বিদায়বেলায় কিছু না বললেও ২০১৮ সালে এর উত্তর দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই বছর একটি বইপ্রকাশ অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, ''লোকে আমার 'মৌনী প্রধানমন্ত্রী' বলে। কিন্তু আমার কাজ কথা বলে। প্রধানমন্ত্রী হিসাবে আমি কখনই সাংবাদিকদের মুখোমুখি হতে ভয় পাইনি। বিদেশ সফরে যাওয়ার সময় বিমানে এমনকি সেখানে পৌঁছেও সাংবাদিকদের মুখোমুখি হয়েছি।''

এই বছর শুরুতে পরিসংখ্যান দিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী থাকাকালীন মোট ১১৭ বার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মনমোহন সিংহ। এর মধ্যে বিদেশ সফরে ৭২ বার, রাজ্য সফরে ২৩ বার, রাজনৈতিক অনুষ্ঠানে ১২ বার এবং বার্ষিক সাংবাদিক সম্মেলন করেছিলেন ১০ বার।

বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে দিল্লি এইমসে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। শুকবার তাঁর মরদেহ মতিলাল নেহরু মার্গের বাসভবনে রাখা থাকবে। শনিবার রাজঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে মনমোহনের।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া