শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৭ ডিসেম্বর ২০২৪ ১৪ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রেডিয়ো জকি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরন সিং-এর মৃতদেহ উদ্ধার হল গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে। সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন সিমরন। গুরুগ্রামের সেক্টর ৪৭-এর একটি ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিজেকে শেষ করে দিয়েছেন সিমরন। তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরন গুরুগ্রামের ফ্ল্যাটটিতেই বন্ধুর সঙ্গে থাকতেন। তাঁর বন্ধুই পুলিশকে ফোন করে এই ঘটনার সম্পর্কে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমরনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি এখনও পর্যন্ত। পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরেই মনমরা ছিলেন সিমরন। সেই কারণেই এই চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন। পরিবার জানিয়েছে, সিমরন কাউকে দায়ী করে যাননি।
২৫ বছর বয়সী সিমরনের ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা প্রায় সাত লাখ। তাঁর শেষ পোস্টটি করা হয় ১৩ ডিসেম্বর। সিমরনকে তাঁর ভক্তেরা তাঁকে ভালবেসে ‘জম্মু কি ধড়কন’ বলে ডাকতেন। একটি নামী রেডিয়ো চ্যানেলে জকির কাজ করতেন তিনি। সেই কাজ ছেড়ে ফ্রিলান্সিং করছিলেন। সিমরনের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স সমাজমাধ্যমে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লাহও সিমরনের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?