সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর পর কালকে কি ছুটি দেশজুড়ে? উত্তর খুঁজছে নেটপাড়া

Kaushik Roy | ২৬ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৫৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর অকাল প্রয়াণের খবরে শোকস্তব্ধ গোটা দেশ। কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না যে দেশের অন্যতম প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত ডঃ মনমোহন সিং এভাবে চলে যেতে পারেন। তাঁর মৃত্যুর পর গোটা দেশ জুড়ে ভাসছে একটাই কথা। দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন তিনি। নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে বৃহস্পতিবার প্রয়াত হন তিনি। এইমস কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর প্রয়াণের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানানো হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং প্রয়াত হয়েছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০২৪ সালের ২৬ ডিসেম্বর বাড়িতে তিনি হঠাৎ জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে ঘরেই চিকিৎসা শুরু করা হয়। 

 

এরপর তাঁকে রাত ৮টা বেজে ৬ মিনিটে দিল্লি এইমসের মেডিক্যাল ইমার্জেন্সি বিভাগে আনা হয়। সব প্রচেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাঁর মৃত্যু হয়’। এই খবর প্রকাশিত হওয়ার শোকস্তব্ধ গোটা দেশ। প্রাক্তন প্রধানমন্ত্রীর শান্তি কামনায় দোশবাসী। তবে এই খবর ছড়াতেই পরপরই গুগলে একটাই প্রশ্ন ট্রেন্ডিং দেখা যায়। ‘আগামীকাল কি ছুটি?’ এই প্রশ্নটি ট্রেন্ড করতে শুরু করেছে গুগলে। ভারতে প্রাক্তন প্রধানমন্ত্রীদের প্রয়াণে সাধারণত রাষ্ট্রীয় শোক পালিত হয়ে থাকে। সূত্রের খবর, সাতদিনের জাতীয় শোক ঘোষণা করা হতে পারে। শুক্রবার সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে ১১টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক হবে। সেখানেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।

 

এই ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে কোনও সরকারি ছুটি ঘোষণা করা হবে কিনা। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে জাতীয় পতাকাও অর্ধনমিত রাখা হয়ে থাকে। তবে ডঃ মনমোহন সিংয়ের মৃত্যুর পর এখনও কিছু জানানো হয়নি কেন্দ্রের তরফে। তবে, প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে মুছে গিয়েছে রাজনৈতিক ভেদাভেদ। গোটা দেশ একবাক্যে স্বীকারোক্তি দিয়েছে, দেশের অর্থনীতিকে বদলে দিয়েছিলেন ডঃ মনমোহন সিং। তাঁর আত্মার শান্তি কামনায় গোটা দেশের রাজনৈতিক দলগুলি। প্রধানমন্ত্রী থেকে দেশের উপরাষ্ট্রপতি, বিভিন্ন রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্ব, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সকলেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া