মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: ব্যস্ততার জীবনে খুব কম মানুষের পক্ষেই সঠিক ডায়েট মেনে খাওয়া-দাওয়া সম্ভব হয়। তাই ভিটামিনের অভাব হওয়া খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয়। এদিকে দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষও ভিটামিনের অভাবে বড় রোগে আক্রান্ত হতে পারেন। আসলে পর্যাপ্ত কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিনের ঘাটতি নিয়ে সতর্ক থাকলেও, ভিটামিনের প্রতি আমাদের অবহেলার শেষ নেই। সুস্থতার জন্য শরীরে পর্যাপ্ত ভিটামিন দরকার। যার মধ্যে ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়। ভিটামিন সি সবচেয়ে শক্তিশালী অ্যান্টি অক্সিড্যান্ট। বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে এই ভিটামিন। শীতকালের বিভিন্ন ধরনের খাবারে ভিটামিন সি-এর খাটতি মেটাতে পারেন। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-
কমলালেবু-শীতকালের অত্যন্ত উপকারী একটি ফল হল কমলালেবু। এতে রয়েছে ভিটামিন সি-এর ভাণ্ডার। একটা কমলালেবুতে মোটামুটি ৩০ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। নিয়মিত এই ফল খেলে ইমিউনিটি বাড়ে। ভিটামিন সি ছাড়াও এই ফলে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি৬, পটাশিয়াম সহ একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। তাই শীতে রোজ খান কমলালেবু।
আমলকিতে- ভিটামিন সি-এর সেরা উৎস হল আমলকি। জানলে অবাক হবেন, মাত্র একটা আমলকী খেলেই প্রায় ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। শুধু তাই নয়, এতে রয়েছে ভিটামিন এ, আয়রন, ফসফরাস, ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের মতো জরুরি সব ভিটামিন ও খনিজ। তাই নিয়মিত আলমকি খেলে বাড়ে ইমিউনিটি, দূরে থাকে একাধিক জটিল অসুখ।
ব্রকোলি- শীত পড়লেই ব্রকোলির দাম কমে। আর এই সুযোগে এই সবজিকে ডায়েটে জায়গা করে দিন। তাতেই শরীরে ভিটামিন সি-এর ঘাটতি অনেকটাই মিটে যাবে। শুধু তাই নয়, এতে মজুত ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজের গুণে জ্বর, সর্দির মতো একাধিক অসুখ দূরে থাকবে।
কিউই- একটা মাঝারি আকারের কিউই-তে মোটামুটি ৭০০ মিলিগ্রাম ভিটামিন থাকে। এছাড়াও আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি৬, ক্যালসিয়াম সহ একাধিক জরুরি খনিজ এবং ভিটামিনের ভান্ডার এই ফল। নিয়মিত কিউই খেলে বাড়বে ইমিউনিটি।
কেলে শাক-কেলে শাকে ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন রয়েছে। যার ফলে এই শাক নিয়মিত খেলে দেহে পুষ্টির ঘাটতি মিটে যায়। শুধু তাই নয়, এই শাক ভিটামিন সি-এর ভাণ্ডার। ফলে এটি ইমিউনিটি বাড়াতে পারে। যার ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া জাঁকিয়ে বসার সুযোগ পায় না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?