মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৬ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ঘরে সাপ পুষছো। সেই সাপ একদিন তোমাকেই ছোবল মারবে। কথাগুলি ২০১১ সালে বলেছিলেন হিলারি ক্লিন্টন। উদ্দেশ্য পাকিস্তান। তখন তাদের বিরুদ্ধে তালিবানকে মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। এখন সেই তালিবানই ছোবল মারবে পাকিস্তানকে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৫ হাজার তালিবান সেনা বৃহস্পতিবার সীমান্ত অভিমুখে রওনা দিয়েছে। লক্ষ্য কি ইসলামাবাদ? আফগানিস্তানের পাকতিকায় পাকিস্তানি বিমানহানার প্রতিশোধ নেবে তালিবান? যদিও দুই দেশের তরফ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
গত মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমল জেলায় পর পর বিমানের হানা চালায় পাকিস্তান। এই হামলায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। মোট সাতটি গ্রামকে নিশানা করা হয়েছিল। মুর্গ বাজার এলাকাট সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় এই হামলায়। সূত্রের খবর, পাকিস্তানের লক্ষ্য ছিল সীমান্তের কাছে তালিবানের গোপন ঘাঁটিগুলিকে ধ্বংস করে দেওয়া।
পাকিস্তানের তালিবান গোষ্ঠী ‘তেহরিক-ই তালিবান পাকিস্তান’ (টিটিপি) সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সে দেশের সেনার উপর হামলা করেছে। পাকিস্তানের অভিযোগ, এই হামলাগুলির সঙ্গে জড়িতদের ঠাঁই দিচ্ছে আফগান তালিবানরা। যদিও টিটিপি-র জঙ্গিদের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে দাবি করেছিল তালিবান। মঙ্গলবার পাকিস্তানের অতর্কিত আক্রমণের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল তালিবান সরকার। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারাজমি এই হামলার নিন্দা করে বলেন, “হানার মূল লক্ষ্য ছিল ওয়াজিরিস্তান শরণার্থীরা। বেশ কয়েকজন শিশু এবং মহিলার মৃত্যু হয়েছে।“ এই হামলায় চুপ করে বসা থাকা হবে না বলেও হুঁশিয়ারিও দিয়েছিল তালিবান। এই ঘটনার ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই সীমান্তের উদ্দেশে রওনা হলেন তালিবান যোদ্ধারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?