বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৩৯Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ গরমের দাপট না থাকলেও উষ্ণতার পারদ চড়ছে মাঝে মধ্যেই। আরও। পেটের সমস্যায় সকলেই সব ঋতুতেই ভোগেন, তার মধ্যে অন্যতম হজমের সমস্যা। গ্যাস, হজমের গোলমাল এড়াতে এমনিতেই অনেকে খাওয়াদাওয়ায় নিয়ম মেনে চলেন। কিন্তু তা সত্ত্বেও অনেক সময়ে সমস্যা এড়ানো যায় না। খাওয়াদাওয়ায় একটু এ দিক-ও দিক হলেই তার প্রভাব পড়ে পেটে। পেটের সমস্যা মানেই ভিতর থেকে শুষ্ক হয়ে পড়ে শরীর। তাই এই ধরনের সমস্যা বেশি করে দেখা যায়। গ্যাস-অম্বলের সমস্যা থেকে দূরে থাকতে বেশি করে জল খাওয়ার পাশাপাশি, ভরসা করতে পারেন পুদিনাপাতার উপরও।
গ্যাসের সমস্যার মোকাবিলা করতে পুদিনা পাতার উপকারিতা সম্পর্কে অনেকেই জানেন। গরমে ভিতর থেকে সুস্থ থাকতে পুদিনা কিন্তু কাজে আসতে পারে। পেট ফাঁপা, গ্যাস, অম্বল, বমি বমি ভাবের মতো কিছু সমস্যার ওষুধ হতে পারে এই পাতা। শসা কুচি এবং পুদিনা পাতা একসঙ্গে ভিজিয়ে সেই জলটি খেতে পারেন, সুফল পাবেন। এতে অ্যান্টি অক্সিডেন্টাল গুণাগুণ বর্তমান থাকে ৷ বদহজম হলে পুদিনা পাতা সমস্ত কিছুই সারিয়ে তোলে ৷ এতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি সেপটিক গুণাগুণ বর্তমান থাকে। পুদিনা পাতায় ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম হয় ৷ এই পাতার সেবন করলে শরীরে বাড়তি ক্যালোরি প্রবেশ করেনা ৷ একই কারণে পেটের চর্বি ঝরাতে পুদিনা পাতার সেবন অত্যন্ত জরুরি। পুদিনা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ৷ স্ট্রেসের কারণে অনেক ধরনের ঝটিলতা শরীরে তৈরি হয় ৷ পুদিনা পাতা সেবন করলে সহজেই স্ট্রেস কমে ৷ তাই এর সেবন অত্যন্ত জরুরি।
পুদিনায় ভিটামিন এ, ভিটামিন সি এবং বি কমপ্লেক্স থাকে অধিক মাত্রায়। যা ত্বকের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে।প্রচুর আয়রন, পটাসিয়াম ও ম্যাঙ্গানিজ়। যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং ব্রেনের কার্যকারিতা শক্তি বৃদ্ধি করে। অ্যান্টি অক্সিড্যান্ট, মেন্থল ও ফাইটোনিউট্রিয়েন্টস সমৃদ্ধ পুদিনা। খাবার হজম করতে যা সহায়তা করে থাকে। পুদিনায় রয়েছে ব্যাকটিরিয়া-রোধী ও অ্যান্টিসেপটিক উপাদান। যা পাকস্থলীতে যন্ত্রণা নিয়ন্ত্রণ করে এবং অ্যাসিডিটি কমাতে সহায়তা করে।
প্রত্যহ পুদিনার ব্যবহার বুকের রুদ্ধভাব কমাতে সহায়তা করে। ফুসফুসের শ্লেষ্মার 'কর্তৃত্ব' খর্ব করে পুদিনার মিথানল। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক করে। তবে, খেয়াল রাখতে হবে, পুদিনার ওভারডোজ় যেন না হয়ে যায়। পুদিনার মেন্থল মাসল শিথিল করতে সাহায্য করে। যন্ত্রণা কমায়। পুদিনার নির্যাস কপালে লাগালে উপশম হয়। পুদিনার তেলও উপকারী। ব্রণর উপশমে পুদিনার জুড়ি নেই। পুদিনায় আছে অধিকমাত্রায় স্যালিসাইলিক অ্যাসিড। যা ব্রণ-রোধী। পুদিনার উপাদানে ত্বক পরিষ্কার রাখে। ত্বকের ময়েশ্চার বজায় রাখে। মৃত কোশ নষ্ট করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?