শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | জেলায় জেলায় হবে শপিং মল, থাকবে সিনেমা হল-ক্যাফেটেরিয়া, নবান্ন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Sumit | ২৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ০৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বছর শেষের মুহূর্তে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিকেলে নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জেলায় জেলায় শপিং মল তৈরি করা হবে। সেই উপলক্ষ্যে বিভিন্ন উদ্যোগপতিদের জমির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। তবে সেই শপিং মলগুলি দুটি তল পৃথকভাবে রাখতে হবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও আর্টিজানদের জন্য। এরফলে জেলায় জেলায় স্থানীয় স্তরে অর্থনীতি অনেক মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। 

 


সাংবাদিক বৈঠকে বাস্তব জীবনের একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জেলায় তাকে একবার এক যুবক আশান্বিত হয়ে একটি চিরকুট দিয়েছিলেন। তাতে লেখা ছিল আমাদের জেলায় কী শপিং মল হবে না ? এই ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা শহর বা তার আশেপাশের আধুনিক শপিং মলের মতোই জেলার শপিং মলে থাকবে ক্যাফেটেরিয়া, থাকবে রেস্তরাঁ। এছাড়াও থাকবে আধুনিক সিনেমা হল। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এরফলে জেলাস্তরে বাংলা ছবির ডিস্ট্রিবিউশন আরও বেশ কিছুটা বাড়বে। 

 


এইজন্য জমি চিহ্নিত করে দেবে রাজ্য সরকার। তারই প্রথম পদক্ষেপ হিসাবে দক্ষিণ ২৪ পরগনার আওতায় থাকা আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকের খালি জমিতে একটি শপিং মল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আলিপুর সংগ্রহশালার উল্টোদিকের জমিতে চামড়াজাত দ্রব্যের একটি সরাসরি বিক্রয় কেন্দ্রের কথাও ঘোষণা করেন। আর সেখানেই তৈরি হবে বাংলার শাড়ির বিক্রয় কেন্দ্র। বিভিন্ন জেলা থেকে তাঁতশিল্পীরা এখানে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করতে পারবেন।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া