সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রূপান্তরকামী বন্ধুকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের ২৪ বছরের তরুণ। সন্তানের সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তরণের বাবা-মা। কিন্তু ছেলেও নিজের সিদ্ধান্তে অনড়। শেষপর্যন্ত ছেলের সিদ্ধান্ত না মানতে পেরে আত্মঘাতী হলেন ওই তরুণের বাবা-মা। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলায়।
মহকুমা পুলিশ অফিসার পি শ্রীনিবাস রেড্ডি জানিয়েচেন, মৃত দম্পতির নাম সুব্বা রায়ডু (৪৫) এবং সরস্বতী রায়ডু (৩৮)। পুলিশ মধ্যবয়স্ক ওই দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত তিন বছর ধরে স্থানীয় এক রূপান্তরকামী গোষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছেন মৃত দম্পতির সন্তান সুনীল। পরে এক রূপান্তরকামীর সঙ্গে সম্পর্কে জড়ান যুবক। বিষয়টিতে তাঁদের অপছন্দের কথা ছেলেকে একাধিকবার বলেছিলেন বৃদ্ধ দম্পতি। কিন্তু রূপান্তরকামীকেই বিয়ের ব্যাপারে অনড় ছিলেন তাঁদের ছেলে সুনীল। সেই কারণে গত কয়েক মাস ধরেই ছেলের সঙ্গে অশান্তি চলছিল ওই দম্পতির। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, এর আগে সুনীলও আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
এছাড়াও জানা গিয়েছে, সুনীল রূপান্তরকামীদের কাছ থেকে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলেন এবং সেই অর্থ এবার তারা ফেরৎ চেয়েছিলেন। টাকার দাবিতে রূপান্তরকামী গোষ্ঠীর অনেকে সুনীলের বাড়ির সামনে উপদ্রবও করতে শুরু করে এবং প্রকাশ্যে তাদের অপমান করে। যা সুনীলের বাবা-মায়ের কষ্ট বাড়িয়ে দেয়। এরপরই তাঁরা আত্মঘাতী হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?