বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এই রোগ মহামারির আকার নিতে পারে ২০২৫ সালে, চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে

Sumit | ২৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: করোনার কালো দিনগুলি আমাদের সকলের মনে রয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল এই রোগ। লকডাউনের গেরোয় ভুগেছে বিশ্ববাসী। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে পৃথিবী। চলছে স্বাভাবিক জীবন। তবে এখনও মানুষের মনে চিন্তা রয়েছে এরপর কী হতে পারে। কোন ধরণের রোগে আক্রান্ত হবে বিশ্ব। সেটি কী ধরণের রোগ হবে।

 

 

ভাইরাস, ব্যাকটেরিয়া নাকি ছত্রাক। করোনার টিকা আবিষ্কার হওয়ার পর স্বস্তি ফিরেছে সকলের মধ্যে। জীবানু দ্বারা আক্রান্ত আরও তিনটি রোগ অর্থাৎ ম্যালেরিয়া, এইচআইভি এবং টিউবারকিউলোসিসকেও বাগে এনেছে মানুষ। তবে এই রোগগুলিও প্রচুর মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। তবে এরপর কোন রোগের শিকার হতে পারে পৃথিবী তা নিয়ে চিন্তায় রয়েছে চিকিৎসকরা। সেই তালিকায় নাম রয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের।

 

 

এই ভাইরাস এমন একটি সমস্যা তৈরি করতে পারে যা থেকে নিজেকে বাঁচানো প্রায় অসম্ভব। ২০২৫ সাল দরজার যেখানে কড়া নাড়ছে সেখানে এই ভাইরাসের প্রভাব বাড়তে পারে গোটা বিশ্বে। এটি এইচ ফাইভ এন ওয়ান টাইপের। একে আরেকটি পোশাকি নাম বার্ড ফ্লু। এটি বন্য এবং গৃহপালিত পাখিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। পোলট্রি ফার্ম থেকে এই ভাইরাসের সংক্রমণ দ্রুত হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। মার্কিন দেশে এবং মঙ্গোলিয়ার বিভিন্ন পশুর ফার্ম থেকে এভাবেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

 

চিকিৎসকরা মনে করছেন পাখিদের দেহ থেকে মানুষের দেহে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি। চলতি বছরেই মার্কিন দেশে ৬১ জনের দেহে বার্ড ফ্লু-র দেখা মিলেছে। যাদের দেহে এটি দেখা গিয়েছে তারা প্রায় সকলেই পশুর খামারেই কাজ করেন। সেখান থেকেই তাদের দেহে এই ভাইরাস মিলেছে। এর আরও একটি বৈশিষ্ট্য হল এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে অতি দ্রুত এটি ছড়িয়ে পড়তে পারে। ফলে মহামারির আকার ধারণ করতে এর বেশি সময় লাগবে না।

 

 

এই ধরণের ভাইরাস অতি সহজেই আমাদের দেহের কোষে ছড়িয়ে পড়তে পারে। এরপর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অতি সহজেই নষ্ট করে দেয় এই ভাইরাস। একে রুখতে হলে এখন থেকেই বিভিন্ন পাখির খামারগুলিতে কড়া নজর রাখতে হবে। ব্রিটেন সরকার ইতিমধ্যেই ৫ মিলিয়ন এই ভাইরাসের টিকা নিজেদের কাছে সংরক্ষণ করে ফেলেছে। ২০২৫ সালে যদি এই রোগ দ্রুত মহামারির আকার নেয় তাকে রোখার জন্য। তাই যদি এর থেকে বাঁচতে চান তাহলে খামারের পশু-পাখিদের উপর নজর রাখুন।     

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া