সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১৩ হাজার বেতনের চুক্তিভিত্তিক কর্মী, সরকারি দফতরের ২১ কোটি হাতিয়ে বান্ধবীকে বিলাসবহুল গাড়ি-ফ্ল্যাট উপহার!

RD | ২৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ২০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: নিখুঁত কৌশলে তাক লাগানো ২১ কোটি টাকা হাতানোর প্রতারণা! যা নিয়েই শোরগোল পড়েছে মহারাষ্ট্রে। 

প্রতারক  হর্ষল কুমার  ক্ষীরসাগর ছত্রপতি সম্ভাজিনগরে সরকারি স্পোর্টস কমপ্লেক্সে ১৩ হাজার বেতনের চুক্তিভিত্তিক কর্মচারী ছিলেন।  ২৩ বছরের এই যুবক সরকারি সংস্থা থেকে ২১ কোটি টাকা চুরি করেছে বলে অভিযোগ। পুলিশ ইতিমধ্যে তাঁর এক সহকর্মী যশোদা শেট্টি এবং তাঁর স্বামী জীবনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি এরা হর্ষলকে এই জালিয়াতি করতে সাহায্য করেছিল। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, হর্ষল সরকারি সংস্থার পুরনো লেটারহেড ব্যবহার করে ব্যাঙ্কের কাছে সংস্থার ইমেল অ্যাকাউন্ট বদলানোর অনুরোধ জানিয়েছিল। আসলে নিজে একটি অন্য ইমেল অ্যাকাউন্ট খুলে অফিসের ঠিকানায় তা লিঙ্ক করিয়েছিল সে। সেখানে শুধু সংস্থার আসল ই-মেল অ্যাড্রেসের সঙ্গে একটি মাত্র অক্ষরের তফাৎ ছিল। ব্যাঙ্ক, সেই নতুন ইমেল সংস্থার অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করায় সংস্থার সব ওটিপি এবং তথ্য সমুহ হর্ষল পেয়ে যেত। হর্ষল ১৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিল। অফিসের অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা চালু করে গত ১ জুলাই থেকে ৭ ডিসেম্বরের মধ্যে ২১.৬ কোটি টাকা ট্রান্সফার করেছিল। 

এই কোটি কোটি টাকা দিয়ে হর্ষল নিজের প্রেমিকাকে ৪ বিএইচকে ফ্ল্যাট, ১.৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি, ৩২ লাখের বিএমডাব্লু মোটরবাইক নিজের বান্ধবীকে উপহার দিয়েছিল। এছড়াও সে বান্ধবীর জন্য একটি হীরা-খচিত চশমারও অর্ডার করেছিলেন।

পুলিশ সন্দেহ করছে যে এই বিশাল অঙ্কের প্রতারণার সঙ্গে শুধু হর্ষল নয়, জড়িয়ে রয়েছে আরও বেশ কয়েকজন। এখন টাকা পাঠানোর জন্য ব্যবহার করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির সঙ্গে যুক্ত নথি সংগ্রহ করছে পুলিশ৷ ইতিমধ্যেই বান্ধবীর জন্য কেনা বিলাবহুল গাড়িগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, ক্রীড়া বিভাগের একজন আধিকারিক আর্থিক অনিয়ম লক্ষ্য করে পুলিশে অভিযোগ দায়ের করলে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে।
মন্তব্য

সিনিয়র পুলিশ আধিকারিক প্রশান্ত কদম জানিয়েছেন, এফআইআর-এ এখনও পর্যন্ত তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, একজন পলাতক।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া