বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশেষভাবে সক্ষম দুই শিশুকে দত্তক নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক সমকামী যুগলের বিরুদ্ধে। এই ঘটনায় দু'জনকেই দোষী সাব্যস্ত করেছে ওয়ালটন কাউন্টি আদালত। ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই দম্পতিকে। প্যারোলে মুক্তি পাবেন না তাঁরা। আমেরিকায় জর্জিয়ায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। দোষী ওই সমকামী দম্পতি হলেন উইলিয়াম জুলক এবং জ্যাকারি জুলক। তাঁদের বিরুদ্ধে অভিযোগ শুধু ধর্ষণই নয়, নারকীয় অত্যাচারের ভিডিও করে রাখা হত। এমনকি বন্ধুদের দিয়েও অত্যাচার করা হত ওই শিশুদের।
আমেরিকার একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২২ সালে গুগল ড্রাইভে শিশু যৌন নির্যাতনের ভিডিও জমা পরার ঘটনা সামনে আসে। তদন্ত নেমে এক ব্যক্তিকে জেরা করে উইলিয়াম এবং জ্যাকারির খোঁজ পায় পুলিশ। ওই ব্যক্তির কাছে জ্যাকারি গর্ব করে নিজের কুকীর্তির কথা জানিয়েওছিলেন। তদন্তে ওই গুগল ড্রাইভে প্রচুর পরিমাণে শিশু এবং কিশোরের যৌন নির্যাতনের ছবি এবং ভিডিওর হদিশ মেলে। ওই বছরই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩৬ বছর বয়সি জ্যাকারি ব্যাঙ্ককর্মী ও ৩৪ বছরের উইলিয়াম সরকারি কর্মচারী। নিজেদের বাড়িতেই যে শিশু দু'টির উপর এরকম ঘৃণ্য অত্যাচার করতেন দু'জনে, তা ঘুণাক্ষরেও টের পাননি প্রতিবেশীরা। নিজের বিকৃত যৌন লালসা চরিতার্থ করতেই এই দম্পতি দুই শিশুকে দত্তক নেন বলে অভিযোগ। যাদের বয়স বর্তমানে ১০ ও ১২। জেরায় ওই দম্পতি স্বীকার করে নেন, ২০১৮ সালে তাঁরা ওই দুই শিশুকে দত্তক নেন। তারপর থেকেই তাঁরা অপরাধে লিপ্ত হন। ২০১১ সালেও শিশু নির্যাতনের অভিযোগ গ্রেফতার করা হয়েছিল জ্যাকারিকে।
সেই মামলার রায় দিতে গিয়ে বিচারক জানিয়েছেন, নিজেদের বিকৃত যৌন লালসাকে প্রাধান্য দিতে গিয়ে তাঁরা সব কিছু ভুলে গিয়েছেন। আদালত তাঁদের ১০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?