মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে শিবঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। এই গোটা বিশ্বের আনাচে কানাচে একটু খোঁজ নিলেই দেখা যাবে, কত জায়গায়, কত অদ্ভুত নিয়ম রয়েছে। এমন অনেক দেশ রয়েছে, যেখানে এখনও চলছে গত শতাব্দীর নিয়ম কানুন। এর মধ্যে আবার বেশকিছু আইন নির্দিষ্ট মামলার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে সেগুলির আর কোনও পরিবর্তন ঘটেনি। রয়ে গিয়েছে আইন হিসেবে।
ফ্রান্স এবং ব্রিটেনে ১৯১০ সালে লাগু হয় নিয়ম, তাতে সাফ বলা হয় ট্রেন স্টেশনে কেউ চুম্বন করে পারবেন না। কারণ কী? কারণ, বিদায় জানানোর মুহূর্তে চুম্বনের কারণে দেরি হয়েছে ট্রেন, আর সেই কারণেই স্টেশনে নিষিদ্ধ চুম্বন। তবে স্টেশনগুলিতে একটি নির্দিষ্ট জায়গা রয়েছে, যেখানে অবাধে চুম্বনে আবদ্ধ হতে পারেন যুগল। এতে একদিকে বজায় থাকে শৃঙ্খলা, অন্যদিকে সম্মান জানানো হয় সাধারণের আবেগকে।
আবার আলবামায় নিষিদ্ধ উঁচু হিল পরা। হাই হিল পরা নিষিদ্ধ হয়েছিল একটি বিশেষ ঘটনার পরে। একজন মহিলা একটি ভিড় পানশালায় যাওয়ার পরে পায়ে আঘাত পান। এই দুর্ঘটনার পরে, তিনি শহরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং সফলভাবে ওই মামলা জিতেছিলেন। এর পরেই রাজ্য সরকার একটি নির্দিষ্ট আইন প্রণয়ন করে পদক্ষেপ নেয়, যার লক্ষ্য ভবিষ্যতে একই ধরনের মামলা যাতে না হয়।
তালিকায় আসবেই চিনের নিয়ম। ১৯৮৭ সালে চিন নিয়ম করে, যে সমস্ত দম্পতি এক-এর বেশি সন্তানের জন্ম দেবেন, তাঁদের অতিরিক্ত কর প্রদান করতে হবে। স্বাভাবিক ভাবেই অতিরিক্ত করের বিষয় পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক বোঝা। চিনের ক্রমবর্ধমান জনসংখ্যার মাঝে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সালটা ২০০২, সেপ্টেম্বর মাসে গ্রিসে নিষিদ্ধ হয় ভিডিও গেম খেলা। প্রাথমিক ভাবে কেবল সাইবার ক্যাফেতে এই নিয়ম চালু হলেও, পরে গোটা দেশেই দেশে ভিডিও গেম-সহ যেকোনো ধরনের ইলেকট্রনিক গেমিং-এ জড়িত হওয়া বেআইনি।
জার্মানে ‘সফট উইপন’ হিসেবে তালিকায় রাখা হয় নরম কুশনকে। কেউ অন্যকে কুশন দিয়ে আঘাত করলে, তাকে সম্ভাব্য অপরাধমূলক অভিযোগের মুখোমুখি হতে হবে।
আফ্রিকার সাজিল্যান্ড, সেখানে কড়া নিয়ম, মেয়েরা কোনওভাবেই পুরুষদের পোশাক পরতে পারবে না। সৈন্যরা যদি পুরুষদের পোশাক পরা কোনও মহিলাকে দেখেন, তবে তাদের প্রকাশ্যে জামাকাপড় খুলে নেওয়ার অধিকার রয়েছে।
ক্যালিফোর্নিয়ায় আবার নিয়ম রয়েছে পশুদের জন্য। লোকালয় থেকে ৫০০মিটার পর্যন্ত এলাকার মধ্যে তারা সঙ্গমে লিপ্ত হতে পারবে না, আইন তেমনটাই।
জাপানে আবার নিয়ম রয়েছে অদ্ভুত, সেখানে বড় ভাই, ছোট ভাইয়ের প্রেমিকার হাত ধরতে চাইলে, ছোট ভাই তাতে না বলতে পারেন না।
স্কটল্যান্ডে নিয়ম রয়েছে, সেখানে বাড়ির মালিক যে কোনও ব্যক্তি চাইলে, প্রয়োজনে তাঁদের শৌচাগার ব্যবহার করতে দিতে বাধ্য।
থাইল্যান্ডে কড়া নিয়ম, মোটর সাইকেল চালালে, চালককে শার্ট পরতেই হবে, অন্যথায় দিতে হবে জরিমানা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?