মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | রুশ মিসাইল হামলাতেই ভেঙে পড়ে আজারবাইজানের উড়োজাহাজ?

RD | ২৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: খ্রিসমাসের দিন (২৫ ডিসেম্বর, ২০২৪) কাজাখস্তানের আকতাউ শহরের কাছে ভেঙে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রিবাহী একটি বিমান। ৬৭ জন যাত্রীর মধ্যে প্রাণ যায় ৩৮ জনের। এই ঘটনায় চাঞ্চল্য বিশ্বজুড়ে। আজারবাইজান এয়ারলাইন্সের দুর্ঘটনাগ্রস্ত বিমানের দেহে মিলেছে বোমা বিস্ফোরণের সময় ছিটকে যাওয়া ছোট ছোট ধাতুর অংশ। এরপরই বিমান দুর্ঘটনার বিষয়টি- নিছক দুর্ঘটনা, নাকি বিমান ভেঙে পড়ার নেপথ্যে রয়েছে নাশকতা তা নিয়েই চলছে আলোচনা। 

আজারবাইজান এয়ারলাইন্সের এম্ব্রেয়ার ১৯০ বিমানটি আজারবাইজানের বাকু থেকে উড়েছিল। এরপর তা রাশিয়ার উত্তর ককেশাসের গ্রোজনি শহরের দিকে যাত্রা করে। জানা গিয়েছে, ওই বিমানের গতিমুখ ঘোরানো হয়েছিল। এরপরেই কাজাখস্তানের আকতাউ শহরের কাছে জরুরি অবতরণের জন্য বিমানচালক আবেদন জানিয়েছিলেন। 

যদিও রাশিয়ার অ্যাভিয়েশন ওয়াচডগের তরফে জানানো হয়েছে, অ্যাকতাউয়ের কাছে একটি পাখির সঙ্গে ধাক্কা লাগায় বিমানটিকে জরুরি অবতরণ করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বিমানচালক। বেশ কিছু তথ্য অনুসারে, বিমানটিকে ইউক্রেনের ড্রোন ভেবে ভুল করেছিল রাশিয়ার সেনাবাহিনী। ফলে সেটিকে গুলি করে নামানোর চেষ্টা করা হয়। 

বিমানটির মূল দেহে মিলেছে বোমা বিস্ফোরণের সময় ছিটকে যাওয়া ছোট ছোট ধাতুর অংশ বা শ্রাপনেলের দাগ দেখা। অনেক বিশেষজ্ঞের মতে, বিমানে কোনও রকম সংঘর্ষ হলে এই দাগ লাগার কথা নয়। বিএনও নিউজের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, বিমানচাল ওই সময় রাশিয়ান এয়ার ডিফেন্সে কল করেছিলেন। রুশ বাহিনী তখন ইউক্রেনীয় ড্রোন হামলার মোকাবিলাতে ব্যস্ত ছিল। এই সংঘর্ষের মাঝে পড়েই মর্মান্তির পরিণতি ঘটে আজারবাইজানের বিমানটির।

এ প্রসঙ্গে কাজাখস্তানের উপ-মুখ্যমন্ত্রী কানাত বোজাম্বাইয়েভ বলেছেন, "আমার অপরিণত মন্তব্য করার সাহস নেই।"

বিমান দুর্ঘটনার পর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তাঁর রাশিয়া সফর সংক্ষিপ্ত করেছেন। রাশিয়ায় তাঁর সাবেক সোভিয়েত দেশগুলির একটি গ্রুপ কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের নেতাদের একটি ইনফর্ম্যাল শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল প্রেসিডেন্টের।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া