সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Zomato delivery agent was forced to change his Santa Claus dress Indore

দেশ | সান্তার পোশাক পরে রয়েছেন কেন? ডেলিভারি এজেন্টকে 'শিক্ষা' দিলেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্য

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ২১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বড়দিনে সান্তা ক্লজের জামা পরে খাবার ডেলিভারি করার নির্দেশ দিয়েছিল জোম্যাটো। সেই অনুযায়ী, ডেলিভারি এজেন্টরা সারাদিন ওই বেশেই খাবার সরববরাহ করেছিলেন। কিন্তু ইনদোরে ঘটল অন্য ঘটনা। সান্তার ক্লজের জামা পরে কেন খাবার সরবরাহ করছেন এই প্রশ্নে হেনস্থা করা হল এক যুবককে। এমনকি ওই যুবকে জামাটি খুলতে বাধ্যও করা হয়েছে। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, জোম্যাটোর ওই ডেলিভারি এজেন্টকে একজন প্রশ্ন করছেন, কেন উনি সান্তা ক্লজের জামা পরে রয়েছেন কেন? উত্তরে ওই যুবক জানান, সংস্থার পক্ষ থেকেই তাঁকে ওই পোশাক দেওয়া হয়েছে। এর পরেই ক্যামেরার পিছনে থাকা ব্যক্তির প্রশ্ন, তাহলে হিন্দুদের উৎসবে সেভাবে সাজেন না কেন? রামনবমীতে গেরুয়া পোশাক পরে খাবার সরাবরাহ করেন না কেন?

এর পরেই ওই ব্যক্তি ডেলিভারি এজেন্টকে সান্তার পোশাক খুলে ফেলার নির্দেশ দেন। ওই এজেন্ট বহু বার বোঝানোর চেষ্টা করলেও কোনও কথায় কর্ণপাত করেননি ওই ব্যক্তি। উল্টে তাঁর বক্তব্য, এই ধরণের লোকেরাই হিন্দু উৎসব পালন করেন না। খ্রিস্টান এবং ইসলাম ধর্মের উৎসব উৎসাহের সঙ্গে পালন করেন।

ভিডিওটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। স্থানীয় সূত্রে খবর, সুমিত হরদিয়া নামের ওই ব্যক্তি হিন্দু জাগরণ মঞ্চের সদস্য।  জোম্যাটের তরফ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। সমাজমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে সংস্থাকে। ইনদোরের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার জানিয়েছেন, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া