সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ০১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিরোধী 'ইন্ডিয়া' জোটে বিশাল ধাক্কা! আম আদমি পার্টি বা আপ বিরোধী জোট 'ইন্ডিয়া' থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তুলল। ইতিমধ্যেই জোটের সহযোগী দলগুলির কাছে কংগ্রেসকে বহিষ্কারের বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে কেজরিওয়ালের দল। দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার কেজরিওয়ালকে 'ফারজিওয়াল' বা 'জালিয়াত' বলে কটাক্ষ করেছিলেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কোনও মতাদর্শও নেই বলে দাবি মাকেনের। এরপরই বৃহস্পতিবার দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলকে 'ইন্ডিয়া' জোট থেকে বহিষ্কারের দাবি তোলা হয়েছে।
কী বলেছিলেন অজয় মাকেন?
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা অজয় মাকেন বুধবার প্রশ্ন তুলে বলেছিলেন, "আপ দুর্নীতি বিরোধী আন্দোলনে চড়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু কেন তাহলে দিল্লিতে জনলোকপাল গড়া হল না? পাঞ্জাবেও একই অবস্থা। " দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে 'ফারজিওয়াল (জালিয়াত)" বলে বিদ্রূপ করেছিলেন মাকেন। বলেছিলেন "পুরো দেশে যদি কেউ প্রতারণার রাজা হয়, তবে তিনি কেজরিওয়াল এবং সেই কারণেই আমরা এখানে কেজরিওয়াল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে শ্বতপত্র প্রকাশ করছি।"
মন্তব্য
উল্লেখ্য, দিল্লি কংগ্রেস গতকাল রাজধানীর দূষণ, নাগরিক সুবিধা এবং আইনশৃঙ্খলার অব্যবস্থাপনার জন্য আপ এবং বিজেপিকে নিশানা করে ১২-দফা শ্বেতপত্র প্রকাশ করেছে।
পাল্টা কী বক্তব্য আপের?
এ দিন মুখ্যমন্ত্রী অতিশী এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, আগামী ফেব্রুয়ারিতে দিল্লির ভোটে কংগ্রেস বিজেপিকে সাহায্য করছে। তাঁদের কথায় "নির্বাচনে বিজেপি যাতে লাভবান হয় তার জন্য কংগ্রেস সবকিছু করছে। অজয় মাকেন বিজেপির স্ক্রিপ্ট পড়েন, বিজেপির নির্দেশে বিবৃতি দেন এবং বিজেপির নির্দেশে আপ নেতাদের নিশানা করেন। বুধবার মাকেন সব সীমা অতিক্রম করে আমাদের নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দেশবিরোধী বলেছেন।"
আপের কড়া প্রতিক্রিয়ায় দেশের শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলের নেতাদের দাবি, কংগ্রেস বা অজয় মাকেন কখনও দিল্লিতে বিজেপির কোনও নেতাকে 'দেশবিরোধী' বলেননি।
লোকসভা ভোটের পর থেকেই 'ইন্ডিয়া' জোটের নেতৃত্ব ও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল-সহ অন্যান্য শরিকরা। এবার সরাসরি বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি তুলল শরিক আপ। ফলে প্রশ্নের মুখে 'ইন্ডিয়া'র ভবিষ্যৎ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?