বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | গোটা দেশের বিদ্যুতের চাহিদা মিটবে এক নিমিষে, বিশ্বকে তাক লাগাল চিন

Sumit | ২৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ০০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিদ্যুৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল চিন। তারা এবার প্রতিটি বাড়িকেই করে তুলছে সোলার প্যানেল। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বড় শহর সবেতেই তারা এই ধারা বজায় রাখার চেষ্টা করছে। চিনের গবেষকরা মনে করছেন দেশের প্রতিটি বাড়ির বাইরের দেওয়াল যদি সোলার প্যানেল দিয়ে তৈরি করা যায় তাহলে সেখান থেকে যে বিদ্যুৎ তৈরি হবে তা থেকে তাদের বিদ্যুতের চাহিদা মিটে যাবে।

 

 

ফলে আলাদা করে বিদ্যুতের কোনও প্রয়োজন হবে না। ইতিমধ্যেই এবিষয়ে কাজ করতে শুরু করেছে চিন। বিশেষত গ্রামের দিকে তারা এই ব্যবস্থা বেশি করে কার্যকরী করার চেষ্টা করছে। এই বাড়িগুলিকে দেখলে মনে হবে যেন কাঁচের তৈরি বাড়ি। তবে এই কাঁচ অনেক বেশি শক্ত হবে। এখান থেকে যে বিদ্যুৎ তৈরি হবে তা দিয়ে তারা নিজেদের কাজ চালিয়ে নিতে পারবে।

 

 

পাশাপাশি শহরে যেসব উচুতলার বাড়ি তৈরি হয়েছে সেখানেও এই ব্যবস্থা করে ভাল ফল হবে। এই সোলার প্যানেলগুলি যেভাবে তৈরি করা হয়েছে তা অন্যদের থেকে অনেকটাই আলাদা। বর্ষার সময় যাতে কম আলোতেও বিদ্যুৎ তৈরি করা যায় সেদিকেও নজর রাখবে এই সোলার প্যানেলগুলি। এই সোলার প্যানেলগুলি তৈরি করতে খুব একটা বেশি খরচ হবে না। ফলে সাধারণ মানুষ অতি সহজেই এই সোলার প্যানেলগুলি কিনে নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন। ফলে এই বিকল্প বিদ্যুতের রাস্তা দিয়ে তারা অন্য যেকোনও দেশকে পিছনে ফেলে দিতে পারবেন বলেই মনে করছেন চিনা গবেষকরা।

 

তাদের মতে, বিশ্বের বাজারে এমন সোলার প্যানেল বহু দেশেই রয়েছে। তবে তাদের তৈরি করা সোলার প্যানেলগুলি যেকোনও পরিস্থিতিতে বিদ্যুৎ তৈরি করতে পারবে। আর যদি সূর্যের আলো ভাল থাকে তাহলে তো কথাই নেই। বাড়তি বিদ্যুৎ সকলে নিজেদের ঘরেই সঞ্চয় করে রাখতে পারবেন। এরফলে সবুজকে যেমন সহজভাবে বাঁচানো যাবে তেমনি সহজেই মিটবে বিদ্যুতের চাহিদা।    

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া