সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৫৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: অস্বাভাবিকভাবে মৃত্যু এক ডাক্তারি পড়ুয়ার। হোস্টেলের ঘর থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। ঘটনাটি ভুবনেশ্বরের। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে এদিন।
জানা গিয়েছে, ওই পড়ুয়ার নাম রত্নেশ কুমার মিশ্র। ২১ বছর বয়সী ওই তরুণ ভুবনেশ্বর এইমস -এর দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ছাত্রের দেহ। তাঁর বন্ধুরা জানিয়েছেন, আসামের ডিব্রুগড়ের বাসিন্দা তিনি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তাঁর পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকায় তিনি মানসিক চাপ সহ্য করতে না পেরে এই কাণ্ড ঘটিয়েছেন।
ওই পড়ুয়ার বাড়ির তরফে জানানো হয়েছে, এই ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর আগে তিনি ফোন করেছিলেন তাঁর ভাইকে। একটি অডিও বার্তায় ভাইকে জানান, বাবাকে বলেছিলেন তাঁদের জমি বিক্রি না করতে। একইসঙ্গে তিনি তাঁর ভাইকে বলেছিলেন তিনি ডাক্তার হতে চাইলেও তাঁকে অসমেই থাকতে হবে। তাঁর ঘর থেকে উদ্ধার হওয়া নোটেও তিনি মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি। সব দোষ নিজের ঘাড়ে নিয়েছেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ১০ দিনের জন্য তিনি ছুটিতে বাড়ি গিয়েছিলেন। সেখান থেকেই তিনি মঙ্গলবার ফিরেছিলেন ক্যাম্পাসে। বৃহস্পতিবার ২৬ তারিখ থেকে তাঁর দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই ঘর থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ।
তদন্তে উঠে এসেছে, রত্নেশ কুমার মিশ্র নামে ওই ছাত্রের বাবা ক্যাম্পাসের বাইরে একটি হোটেলে থাকছিলেন। পরীক্ষা শেষ হওয়ার পর বাবাকে নিয়ে পুরীর মন্দিরে যাওয়ার কথা ছিল ওই ডাক্তারি পড়ুয়ার। তাঁর বাবা পুলিশকে জানিয়েছেন, সকাল থেকে ছেলেকে ফোন করে পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরে না পাওয়া যাওয়ায় তিনি ছেলের ক্যাম্পাসে যান। সেখানে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। এরপর ছেলের বন্ধুদের কাছে খোঁজখবর শুরু করেন। তাঁরাও কেউ রত্নেশ কুমার মিশ্রকে বাইরে বেরোতে দেখেননি বলে জানান। এরপর ওই পড়ুয়ার বাবা, ছেলের বন্ধুদের নিয়ে ছেলের ঘরে গিয়ে দেখেন মর্মান্তিক দৃশ্য। ছেলেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। তড়িঘড়ি তিনি বন্ধুদের সাহায্যে ছেলের অচৈতন্য দেহ নিয়ে নিকটবর্তী হাসপাতালে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঠিক কী কারণে এই পরিণতি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?