সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Cancer Kumar is getting married to Cigarette Kumari, bizarre wedding card has gone viral on social media

দেশ | ক্যানসারের সঙ্গে বিয়ে হচ্ছে সিগারেটের, আসর বসেছে যমলোকে! 'ভয়ঙ্কর বিবাহ'-এর কার্ড ভাইরাল

AD | ২৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: যে কোনও মানুষের জীবনে বিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দিন বদলের সঙ্গে সঙ্গে বদল আসছে বিয়ের ধরনে। এর সঙ্গে বদলে যাচ্ছে বিয়েতে নিমন্ত্রণ করার কায়দাও। ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপে ডিজিটাল কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করা এখন সাধারণ বিষয়। কিন্তু প্রথাগত কার্ডে ছাপিয়ে অতিথিদের বাড়ি গিয়ে কার্ড দিয়ে এসে নিমন্ত্রণ করার চল এখনও বর্তমান। সেই কার্ডে অনেকে অভিনবত্ব আনার চেষ্টা করছেন। সেই রকমই একটি কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিয়ের শিরোনাম দেওয়া হয়েছে 'ভয়ঙ্কর বিবাহ-সরলসিধা বরযাত্রী'। বিয়ে হচ্ছে বিড়ির সঙ্গে ক্যানসারের! এই অদ্ভুত বিয়ের কার্ডের ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাত্র এবং পাত্রী পরিচয়ের জায়গায় লেখা, 'বিড়ি কুমারী' ওরফে 'সিগারেট দেবী'র সঙ্গে 'ক্যানসার কুমার' ওরফে 'লাইলাজ বাবু'র বিয়ে হচ্ছে। বিয়ের স্থান হিসাবে লেখা, ''দুঃখ নগর, ৪২০ যমলোক হাউস। এ ছাড়াও হিন্দিতে উদ্ভট জিনিস লেখা রয়েছে কার্ডে। বিয়ের সময়ও লেখা নেই। শুধু লেখা রয়েছে সময় 'অনিশ্চিত'। সেই কার্ডের ভিডিওই ভাইরাল হয়েছে।

কার্ডে লেখা রয়েছে, বিয়েটি হচ্ছে বিহারের মজহৌল গ্রামে। ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ৩০ লক্ষের বেশি ব্যবহারকারী পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। বেশির ভাগেরই মত, নিছকই মজার জন্য ওই কার্ড তৈরি করা হয়েছে। কার্ডটিতে গুটখা, বিড়ি, সিগারেট ইত্যাদি শব্দ লেখা রয়েছে। অনেকেরই ধারণা, এই কার্ডের মাধ্যমে তামাকজাত দ্রব্যের ক্ষতি সম্পর্কে অবহিত করতে চেয়েছেন নবদম্পতি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া