মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Snigdha Dey | Editor: শ্যামশ্রী সাহা ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩১Snigdha Dey
শীত পার্টিতে ঘরোয়া খাবারেই মন ভোলাতে চান? স্বাদের বদল ঘটাতে বেছে নিতে পারেন এই ফিউশন রেসিপিগুলো। রইল স্টার্টার থেকে ডেসার্টের মেনু।
উইন্টার সাঙ্গরিয়া
উপকরণ: ১টি কমলালেবু, ১ কাপ ক্র্যানবেরি, ১/৪ কাপ রসবেরি, ২ কাপ আনারস রস, ২ কাপ ক্র্যানবেরি রস, ১ বোতল আদার রস।
প্রণালী: একটা বড় পাত্রে আদার রসটা বাদ দিয়ে বাকি সব উপকরণগুলো নিয়ে ভাল করে মেশাতে হবে। যদি কেউ চান তাহলে পছন্দমতো ফ্লেভার যোগ করতে পারেন। যদিও সেইগুলো মেশানোর পর ১-৪ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে এটা ঠান্ডা করতে হবে। সবশেষে কাঁচা আদার অ্যালে বা রস ওপর থেকে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে উইন্টার সাঙ্গরিয়া।
চিংড়ির শিক কাবাব:
উপকরণ: কুচো চিংড়ি ৫০০ গ্রাম, পাউরুটি ৩টি, ভাজা পেঁয়াজ ১ কাপ, ধনেপাতা কুচি আধ কাপ, কাঁচা লংকা কুচি ৩ টেবিল চামচ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ টেবিল চামচ, ২ টেবিল চামচ লেবুর রস, মাখন ও তেল পরিমাণ মতো।
প্রণালী: চিংড়িগুলো ভাল করে পরিষ্কার করে নিন, মাথা ফেলার প্রয়োজন নেই। বার কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাছগুলি ভেজে নিন। এবার একটি মিক্সারে মাছগুলি নিয়ে সামান্য জল দিয়ে বেটে নিন। একটি বড় বাটিতে চিংড়ি বাটা, ভিজিয়ে জল ঝরানো পাউরুটি, ভাজা পেঁয়াজ, ধনেপাতা, আদা-রসুন বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লেবুর রস আর সামান্য তেল দিয়ে মেখে নিন। গোটা মিশ্রণটি ফ্রিজে এক ঘণ্টা রেখে দিতে হবে। এরপর শিকের মধ্যে মাছের মিশ্রণটিকে ভাল করে মুড়ে দিন। ভাল করে দু'দিক মুড়িয়ে গ্রিল করে নিন কবাবগুলি। মাঝে মাখন মাখিয়ে নিতে হবে। যত ক্ষণ না শিকে গাঁথা পুরো মিশ্রণটি সেদ্ধ হয়ে রান্না হয়ে যাচ্ছে, তত ক্ষণ গ্রিল করুন। এরপর লেবুর রস ছড়িয়ে, গরম গরম পরিবেশন করুন চিংড়ির শিক কাবাব।
তিরামিসু:
উপকরণ: ২০টা মিষ্টি জাতীয় বিস্কুট, ৬ টেবিল চামচ কফি পাউডার, দেড় কাপ হুইপড ক্রিম, ১ টেবিল চামচ কোকো পাউডার
প্রণালী: প্রথমে আড়াই টেবিল চামচ কফি পাউডার এক চামচ জলে গুলে নিন। এবার ফেটিয়ে নেওয়া ক্রিমের সঙ্গে কফি ভাল করে মিশিয়ে নিন। তিন চামচ কফি ঈষদুষ্ণ জলে গুলে নিন। একটি কাচের ছোট গ্লাসে প্রথমে কফিতে চুবিয়ে নেওয়া বিস্কুট রাখুন। তারপর ক্রিম। আবার বিস্কুট রেখে ক্রিম দিয়ে পরতে পরতে সাজাতে হবে। তিরামিসু ইটালির খাবার। তাই অনেকে এই রেসিপিতে চিজের ব্যবহারও করেন। চাইলে উপর দিয়ে চিজ গ্রেট করে দিতে পারেন। শেষ পাতে মিষ্টিমুখ জমে যাবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?