সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘ফোন যাচ্ছে না’, দেশজুড়ে নেটওয়ার্ক বিভ্রাট এয়ারটেলের, ব্যাহত পরিষেবা

Riya Patra | ২৬ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে, উন্নত প্রযুক্তির যুগে মোবাইল ফোন অতি গুরুত্বপূর্ণ। যে কোনও মুহূর্তের প্রয়োজনে, যোগাযোগের অন্যতম মাধ্যম। আর ফোনের মাধ্যমে যদি যোগযোগ করতে নাই পারেন! যদি অতি গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দিতে না পারেন সময়ে? তেমনটাই ঘটেছে বৃহস্পতিবার। 

বৃহস্পতিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় লক্ষ করা যায়, আইআরসিটিসির সঙ্গেই ব্যাহত এয়ারটেল পরিষেবা। এই বিশেষ কোম্পানির গ্রাহকেরা জানিয়েছেন, এদিন সকালে আচমকা হাজার হাজার ব্যবহারকারী ব্যাপক সমস্যার সম্মুখীন হন। তাঁরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁদের এয়ারটেল সিম থেকে ফোন করা যায়নি, ইন্টারনেট কাজ করেনি ঠিকঠাক। বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ শুরু হয় সমস্যা। 

ডাউনডিটেক্টরের তথ্য, এয়ারটে-এ সমস্যা বিষয়ে তিনহাজার সমস্যা জমা পড়েছে। ৪৭ শতাংশ ব্যবহারকারী মোবাইল ইন্টারনেটের সমস্যার কথা জানিয়েছেন। ৩০ শতাংশ ব্যবহারকারী সামগ্রিক ব্ল্যাকআউট-এ সম্মুখীন হয়েছেন। ২৩ শতাংশ ব্যবহারকারীর ফোনে নেটওয়ার্কই আসেনি। 

জিতেন কুমার নামে গুজরাটের এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এয়ারটেল ব্রডব্যান্ড এবং মোবাইল পরিষেবা ব্যাহত। আদিত্য তিওয়ারি নামে এক ব্যবহারকারী প্রশ্ন করেছেন, অন্যদের ফোনে নেটওয়ার্ক রয়েছে কিনা! এই বিভ্রাট-বিষয়ে বিবৃতি পেশ করেছে এয়ারটেল। জানিয়েছে, ‘ব্যবহারকারীদের সমস্যার জন্য দুঃখিত।; দুপুর আড়াইটার মধ্যে সমস্যার সমাধান হবে বলেও জানিয়েছে এয়ারটেল। 


উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বিভ্রাট দেখা যায় আইআরসিটিসিতেও। দীর্ঘক্ষণ ধরে খুলছিল না এই প্ল্যাটফর্ম। খুললেও তাতে লাল অক্ষরে লেখা ছিল, ‘ডাউনটাইম মেসেজ’। তার নীচে লেখা, ‘রক্ষণাবেক্ষণ কার্যকলাপের কারণে, ই-টিকিটিং পরিষেবা পাওয়া যাবে না। পরে চেষ্টা করুন। টিডিআর বাতিল/ফাইল করার জন্য, অনুগ্রহ করে কাস্টমার কেয়ার নম্বরে কল করুন। ১৪৬৪,০৮০৪৪৬৪৭৯৯৯ এবং ০৮০৩৫৭৩৪৯৯৯-এ। অথবা etickets@irctc.co.in-এ মেল করুন।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া