বৃহস্পতিবার ০৭ মে ২০২৬

সম্পূর্ণ খবর

These alternatives apps will help to book tickets while IRCTC down

বাণিজ্য | আইআরসিটিসি-তে টিকিট কাটতে পারছেন না! রইল কিছু বিকল্প পথের সন্ধান

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৬ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সকাল থেকে কাজ করছিল না ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-র অ্যাপ এবং ওয়েবসাইট। বৃহস্পতিবার এর ফলে ভোগান্তির মুখে পড়তে বহু যাত্রীকে। সাধারণ টিকিট বুকিং বা তৎকাল কোনও পরিষেবাই উপলব্ধ ছিল না। ভারতীয় রেল বা আইআরসিটিসি কারও তরফ থেকেই এ বিষয়ে খোলসা করে কিছু জানায়নি।

সাতসকালে কাজের সময় এই বিভ্রাটের ফলে রীতিমত ক্ষুব্ধ যাত্রীরা। সকাল ১০টার কিছু পরেই এই সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। রেল এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ট্যাগ করে সমাজমাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ভারত চাঁদে পৌঁছে যাচ্ছে, কিন্তু তাও রেলওয়ে টিকিট বুক অ্যাপ ঠিক সময়ে তৎকাল টিকিট দিতে পারছে না। অনেকেরই প্রশ্ন, তৎকাল টিকিট কাটার সময়ই আইআরসিটিসি-র অ্যাপে বা ওয়েবসাইটে সমস্যা কেন হয় তা বোধগম্য নয়।

দেশের একটি বড় অংশের জনগণ ট্রেনের টিকিট কাটার জন্য আইআরসিটিসি-র উপরেই নির্ভরশীল। কোনও কারণে যদি তাদের অ্যাপে বা ওয়েবসাইটে কোনও সমস্যা দেখা দেয় তখন কী করবেন? রইল কিছু বিকল্পের সন্ধান-

মেক মাই ট্রিপ- এই অ্যাপের মাধ্যমে ট্রেন, বিমান এমনকি বাসের টিকিটও কাটতে পারবেন গ্রাহকরা। অনেক সময় টিকিটের দামে বিশেষ ছাড়ও থাকে।

পেটিএম- এই অ্যাপে টিকিট কাটলে বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা।

কনফার্ম টিকেটি- যখন ট্রেনের টিকিটের চাহিদা বেশি থাকে, এই অ্যাপের মাধ্যমে অন্য রুট এবং ট্রেনের সন্ধান পাবেন গ্রাহকরা।

রেলযাত্রী- এই অ্যাপে ট্রেনের সময় এবং টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

রেডবাস- এই অ্যাপে গ্রাহকরা বেশিরভাগ সময় বাসের টিকিটই কেটে থাকেন। কিন্তু এদের ট্রেনের টিকিটের পরিষেবাও রয়েছে।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া