সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর উপরে নির্ভর করে থাকেন বহু মানুষ। বলা যায় ট্রেনে যাতায়াতের আগে, একপ্রকার চোখ থাকে ওই প্ল্যাটফর্মের উপরেই। কিন্তু তা যদি কাজই না করে আচমকা!
তেমনটাই ঘটল বৃহস্পতিবার। এদিন সকালবেলা থেকে কাজ করছে না ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট।
It is 10:11am ... still IRCTC is not opening....
— Avanish Mishra (@iamavim) December 26, 2024
IRCTC should be enquired and checked... definitely scams are happening. By the time it opens all the tickets are gone... @AshwiniVaishnaw @irctc pic.twitter.com/NLTWJmvOt7
কীভাবে জানা গেল তা? এই অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট যে কাজ করছে না, টিকিট কাটতে গিয়ে নাজেহাল অবস্থা। আর সেই নাজেহাল অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় লিখে জানিয়েছেন অনেকেই। তাঁরা টিকিট কাটতে পারছেন না বলেও জানিয়েছনে। ডাউনডিটেক্টর, যারা মূলত অনলাইন বিভ্রাট ট্র্যাক করে, ওই প্ল্যাটফর্মটিও এই সময়ার কথা জানিয়েছে।
অনেকক্ষেত্রে আইআরসিটিসি খুলছেই না। খুললেও লাল অক্ষরে লেখা, ‘ডাউনটাইম মেসেজ’। তার নীচে লেখা, ‘রক্ষণাবেক্ষণ কার্যকলাপের কারণে, ই-টিকিটিং পরিষেবা পাওয়া যাবে না। পরে চেষ্টা করুন। টিডিআর বাতিল/ফাইল করার জন্য, অনুগ্রহ করে কাস্টমার কেয়ার নম্বরে কল করুন। ১৪৬৪,০৮০৪৪৬৪৭৯৯৯ এবং ০৮০৩৫৭৩৪৯৯৯-এ। অথবা etickets@irctc.co.in-এ মেল করুন।‘
কিন্তু সাতসকালে এই বিভ্রাটে রীতিমত ক্ষুব্ধ যাত্রীরা। একজন ভারতীয় রেল এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কেন প্রায় দিন সকাল ১০টায় আইআরসিটিসি ‘ক্র্যাশ’ হয়ে যায়, আর যখন সব ঠিক হয়, দেখা যায় সব তৎকাল টিকিট শেষ। কেবলমাত্র প্রিমিয়াম টিকিটগুলি পড়ে থাকে, তাও মূল্য দ্বিগুন ধার্য হয় তাতে। এই ঘটনাকে সাফ স্ক্যাম বলে মনে করছেন যাত্রীরা। কেউ আবার লিখেছেন, ভারত চাঁদে পৌঁছে যাচ্ছে, কিন্তু তাও রেলওয়ে টিকিট বুক অ্যাপ ঠিক সময়ে তৎকাল টিকিট দিতে পারছে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?