সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৬ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এতদিন জানা ছিল, দূরত্বের নিরিখে ভাড়া চায় অ্যাপ ক্যাবগুলি। তবে গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ চর্চা চলছে, তাতে প্রশ্ন উঠছে তাহলে কি ভাড়া নির্ধারণের একমাত্র মাপকাঠি দূরত্ব নয়, নির্ভর করছে ফোনের কোম্পানিও?
দিন কয়েক আগেই, এক যাত্রী পাশাপাশি দুটি ফোন রেখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন। তাতে স্পষ্ট দেখা যাচ্ছিল এক নির্দিষ্ট জায়গা থেকে, একই গন্তব্যের জন্য দুটি আলাদা আলাদা কোম্পানির ফোন থেকে অ্যাপ ক্যাব বুক করা হয়েছিল। এবং আশ্চর্যজনকভাবে আইফোনে ভাড়া বেশি চাওয়া হয়েছিল।
ব্যাস! সেই ঘটনা থেকেই বিতর্কের সূত্রপাত। জোর আলোচনা, তাহলে কি অ্যান্ড্রয়েডের থেকে আইফোন ব্যবহারীদের কাছে বেশি টাকা চাইছে অ্যাপ ক্যাব সংস্থাগুলি? চেন্নাইয়ে এই বিষয়ে একটি সমীক্ষাও চলে। তাতে প্রায় প্রতিবারই দেখা গিয়েছে, আইফোনে ভাড়া চাইছে বেশি।
কিন্তু এই বিতর্কের মাঝে দুই জনপ্রিয় অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবং উবের কী বলছে? সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, এই বিষয়ে ওলা কোনও মন্তব্য করতে রাজি না হলেও, উবের তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। কী বলছে ওই সংস্থা? তাদের বক্তব্য, দূরত্ব, সময় এবং সেই সময়ে গাড়ির চাহিদার নিরিখেই নির্ধারিত হয় ভাড়া, কোনও ডিভাইস-ফ্যাক্টর কাজ করে না এখানে।
কিন্তু একই জায়গা থেকে দুই ফোনে বড় ব্যবধানের ভাড়া চাওয়ার কারণ কী তাহলে? বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপ ইনস্টলেশনের সময় হার্ডওয়্যার ডেটা ব্যবহার করে ভাড়া নির্ধারণ করতে পারে। একে ডাইনামিক প্রাইসিং অ্যালগরিদম বলা হয়ে থাকে। অনেকে বলছেন গুগল ক্লাউড এআই-এর মতো মেশিন লার্নিং টুল ব্যবহার করে ডিভাইসের ধরন, অ্যাপ ব্যবহার এবং অনুসন্ধানের ধরণ-এর মতো তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতেও ভাড়া নির্ধারণ করতে পারে।
কেউ কেউ বলছেন, এই বেশি ভাড়ার জন্য দায়ী হতে পারেন অ্যাপ ব্যবহারকারী নিজেই। কীভাবে? তাঁদের মতে ব্যবহারকারীদের বারবার অ্যাপ ক্যাবের ভাড়া দেখা, কিংবা বেশি ভাড়ায় যাতায়াত করার তথ্যের ভিত্তিতেও পরবর্তীতে বেশি ভাড়া চাওয়া হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?