মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | BJP : ৩ রাজ্যেই মুখ্যমন্ত্রী হিসাবে নতুন মুখের চিন্তাভাবনায় বিজেপি

Sumit | ০৬ ডিসেম্বর ২০২৩ ১২ : ৩৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : লোকসভা ভোটের আগে তিন রাজ্যে জয় পেয়েছে বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপি অসাধারণ ফল করেছে। দুটি রাজ্য থেকে কংগ্রেসকে সরিয়ে তারা ক্ষমতা দখল করেছে। তবে তিনটি রাজ্যেই বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে নতুন মুখ নিয়ে আসার কথা চিন্তাভাবনা করছে। আগামী বছরের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই নির্বাচন করা হবে বলেই মনে করছে বিজেপির শীর্ষনেতৃত্ব। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে একটি বৈঠক হয়। সেখানেই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা জেপি নাড্ডা। প্রায় সাড়ে চার ঘন্টা ম্যারাথন বৈঠক হয় তিনজনের মধ্যে। সূত্রের খবর, বিজেপির শীর্ষনেতৃত্ব তিন রাজ্যেই পর্যবেক্ষক নিয়োগ করবে। তারাই ভোটে জেতা বিধায়কদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। মধ্যপ্রদেশে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নাম শীর্ষে রাখা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং নরেন্দ্র সিং তোমরের নামও রয়েছে। বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে রাজস্থানে। সেখানে বসুন্ধরা রাজে, গজেন্দ্র সিং শেখাওয়াত, অর্জুন রাম মেঘওয়াল, দিয়া কুমারির নাম রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের নাম ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার। এর পাশাপাশি অরুণ কুমার সাও, ধরমলাল কৌশিক এবং ওপি চৌধুরির নামও উঠে এসেছে। বিজেপির শীর্ষনেতৃত্বই এবার ঠিক করবে কার হাতে তারা দায়িত্ব দেবে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া