শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ ডিসেম্বর ২০২৪ ০৩ : ০৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: রাম সারো, বয়স ৩৩। এক ব্যক্তির খুনের মামলায় জড়িত থাকার অপরাধে পুলিশ তাকে গ্রেপ্তার করলে, জিজ্ঞাসাবাদে যুবক জানায়, এক নয়, দেড় বছরে ১১ জনকে প্রায় একই ভাবে খুন করেছে সে। শুনে হতবাক পুলিশ।
হোসিয়ারপুরের গড়শঙ্কর এলাকার বাসিন্দা রাম। জানা গিয়েছে, নানা জায়গায়, বিভিন্ন সময়ে যাত্রীদের লিফট দেওয়ার টোপ দিত, অর্থাৎ মাঝরাস্তায় তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তুলত গাড়িতে। জানা গিয়েছে, ১১জনের প্রত্যেকেই পুরুষ। গাড়িতে তোলার পরেই, পরপর একই কাজ। ডাকাতি, ছিনতাই। কারও কারও সঙ্গে শারীরিক সম্পর্ক, যৌনতায় লিপ্ত হয়েছে।
আর এসবে বাধা এলেই, তাঁদের প্রাণ গিয়েছে। বেশকিছু ক্ষেত্রে যাত্রীদের কাপড় দিয়ে শ্বাসরোধ করে খুন করেছে, কিছুক্ষেত্রে মাথায় আঘাত করেও খুন করেছে। তালিকায় একজন প্রাক্তন জওয়ান, যিনি পড়ে এক সংস্থার নিরাপত্তা রক্ষার কাজ করতেন, ওই ব্যক্তিকে খুনের পর তার পিঠে প্রতারক বলেও লিখে দেয় যুবক।
মোদরা টোল প্লাজার জল চা পরিবেশক এক যুবকের মৃত্যুর ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করলে, একে একে সব কীর্তির কথা জানায় সে। জেরায় জানিয়েছে, মদ্যপ অবস্থায় সে এসব ভয়াবহ ঘটনা ঘটিয়েছে। যাঁদের খুন করেছে, তাঁদের কারও মুখ মনে নেই বলেও জানিয়েছে সে। একই সঙ্গে জানিয়েছে, খুনের পরেই সে যখন অনুতপ্ত বোধ করত, মৃতদেহের পা ধরে ক্ষমাও চেয়েছে।
পরিবারে তার স্ত্রী, তিন সন্তান রয়েছে। কিন্তু বছর খানেক আগেই বাড়ি থেকে বিতাড়িত সে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?