মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: একে অপরের থেকে দূরে দূরে থেকেছেন সম্পর্কের প্রায় শুরুর দিন থেকে। কিন্তু দূরে থাকার পরিবর্তে, সঙ্গীর সঙ্গে থাকবেন বলে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন যুবতী। ছেড়ে দিলেন নিজের চাকরি। এবার থেকে তিনি তাঁর স্বামীর সঙ্গেই থাকবেন দিনরাত। তাঁর সঙ্গেই ঘুরবেন দেশ।
তিনি মিলা হর্টন। বয়স ২৯। এই সময়ে সাধারণত প্রায় সবাই নিজেদের কাজ, কেরিয়ারে বেশি মন দেন। কিন্তু মিলা বেছে নিলেন সঙ্গীর সঙ্গে থাকাকেই। সঙ্গী জার্মান। পেশায় তিনি ট্রাক চালক। আমেরিকা জুড়ে তিনি বড় রেফ্রিজারেটর নিয়ে যান এক জায়গা থেকে অন্যত্র। সেটাই তাঁর কাজ। আর কাজের খাতিরেই বেশিরভাগ সময় থাকেন বাড়ির বাইরে, রাস্তায়। দিন হোক অথবা রাত, স্বামীর কাজের কারণেই তাঁর সঙ্গে থাকতে পারছিলেন না মিলা। আর সেই কারণেই বেছে নিলেন চাকরি ছাড়াকে।
মিলা এবং জার্মানের দেখা হয় ২০১৭ সালে। মিলা তখন কাজ করেন ইলেকট্রিক কার্ট ড্রাইভার হিসেবে, বিমানবন্দরে। তাঁর দেখা হয় ট্রাক চালক জার্মানের সঙ্গে। ২০১৮ থেকে শুরু হয় দুজনের দেখা সাক্ষাৎ, আলাপচারিতা বাড়ে। ২০১৯ সালে যুগলে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং বিয়ে করেও নেন।
কিন্তু তাতে দুজনের যেন দেখা সাক্ষাৎ কমে যাচ্ছিল আরও। ২০২১ সালে জার্মান মিলাকে পরামর্শ দেন, চাকরি ছেড়ে,তাঁর সঙ্গে ট্রাকে যোগ দেওয়ার। তাতে দুজনেই একসঙ্গে ঘুরতে পারবেন গোটা দেশ। রাজি হয়ে যান মিলাও।
মিলা রাজি হওয়ার পিছনে অন্যতম কারণ যেমন জার্মানের সঙ্গে থাকা, তেমনই কারণ ছিল ঘোরা। মিলা বরাবরই ঘুরতে পছন্দ করতেন। ব্যাস মিল গেল দুই এবং দুই। মিলা তারপর থেকেই রয়েছেন জার্মানের সঙ্গে ট্রাকে। ট্রাকের মধ্যেই তাঁরা রান্নাঘর বানিয়েছেন, সুন্দর থাকার জায়গা তৈরি করিয়েছেন।
স্নানের প্রয়োজনে থামেন পেট্রোল পাম্পে, আর গাড়ির চাকা মাঝপথে থামে খুব জরুরি কিছু দরকার বা কেনাকাটার প্রয়োজন হলে। সমাজমাধ্যমে ভাইরাল তাঁদের ট্রাকের মধ্যেই জীবন যাপনের ছবি। আমেরিকার বহু রাজ্য ইতিমধ্যে একসঙ্গে ঘুরেও ফেলেছেন তাঁরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?