বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রাতভর পার্টির প্ল্যান? দেদার খানাপিনার পর এই ৫ নিয়ম মানলেই সকালে থাকবেন চাঙ্গা

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৯Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: শীতকাল মানেই পার্টির মরশুম। আজ বড়দিন, কয়েক দিন বাদেই ৩১ জানুয়ারি, বর্ষশেষের রাত। এককথায় গোটা সপ্তাহই পার্টি মুড অন। এই সময়ে দেদার খানাপিনার আয়োজনে সামিল হন অনেকে। কখনও রেস্তরাঁ, পাবে, আবার কখনও হাউস পার্টিতেই চলে আনন্দ। তবে যতই রাতভর পার্টি করুন, সকালে কাজে না গিয়ে তো উপায় নেই। সকাল হতেই শরীরের সমস্ত ক্লান্তি সরিয়ে যোগ দিতে হবে কর্মক্ষেত্রে। তাই পার্টির হইহুল্লোড়ে মেতে থাকলেও সুস্থ থাকা অত্যন্ত জরুরি। এমনিতেও আজকাল অল্পবয়সেই ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো ক্রনিক রোগ শরীরে বাসা বাঁধে। তাই শরীরের প্রতি অবহেলা করলে চলবে না। তাহলে রাতভর পার্টির শেষে কীভাবে সকালে চাঙ্গা থাকবেন? রইল টিপস। 

হ্যাংওভারের মাথাব্যথার একমাত্র ওষুধ হল জল। হ্যাঁ, জলই শরীর থেকে যাবতীয় টক্সিন বের করে দিতে পারে। পর্যাপ্ত জল খেলে ডিহাইড্রেশনের সমস্যাও হয় না। পানীয় জল ছাড়াও ডাবেল জল, ওআরএস মিশিয়ে জল খেতে পারেন। হ্যাংওভার কাটানোর উপায় হিসেবে লেবুর জলের ব্যবহার কমবেশি সকলের জানা। এক গ্লাস জলে এক টুকরো লেবু চিপে পান করতে পারেন।

হ্যাংওভার কাটানোর চা বা কফিতে চুমুক দিতে পারে। মাথা যন্ত্রণায় খানিকটা স্বস্তি পাবেন। গবেষণা বলছে, কফিতে উপস্থিত ক্যাফেইন হ্যাংওভার থেকে দ্রুত মুক্তি পেতে সাহায্য করে।

অ্যালকোহল মানুষের শরীরকে ডিহাইড্রেট করে দেয়। ফলে সকালে উঠলে অনেকেরই দুর্বল লাগে। এই সমস্যার সমাধানে তাজা ফলের রস খেতে পারেন। গোটা ফল কেটে খেলেও চলবে।

রাতভর পার্টির পরদিন সকালে ভাজা-তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। সহজপাচ্য হালকা খাবার খান। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকবে। কমবে ক্লান্তিভাব।

সকাল ঠান্ডা জলে ভাল করে স্নান করুন। শরীর তাতে অনেক বেশি ঝরঝরে লাগবে। এক নিমেষে ক্লান্তি অনেকটাই কমে যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া