শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

rain forecast in bengal

কলকাতা | সপ্তাহান্তে আবার বৃষ্টির সম্ভাবনা, ফের জাঁকিয়ে শীত কবে?‌ 

Rajat Bose | ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বড়দিনে অধরা শীত। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.‌২ ডিগ্রি। এরকম শেষ হয়েছে ১০ বছর আগে। ২০১৫ সালের ২৫ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতম বড়দিন বলাই যায়। তার উপর জেলায় জেলায় হালকা বৃষ্টিও হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মেঘলা আকাশ ও বৃষ্টির নেপথ্যে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। তারই পরোক্ষ প্রভাবে চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উত্তর থেকে দক্ষিণে।


মঙ্গলবার রাত থেকেই কলকাতা এবং আশপাশের এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে বুধবার বড়দিনেও। কলকাতা ছাড়াও বৃষ্টির সম্ভাবনা হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। আগামী শনিবার ও রবিবার পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সামান্যই। ভারী নয়।


বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে। তবে ভোরের দিকে থাকবে কুয়াশার দাপট। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের দু’–এক দিনে পারদ ফের হবে ঊর্ধ্বমুখী। 


উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিষয়টা একই। শুক্রবার পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। রাতের তাপমাত্রা কিছুটা কমে ফের বৃদ্ধি পেতে পারে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া