সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছয়বার বিয়ে, প্রতিবারই স্বামীর গয়না-নগদ হাতিয়ে উধাও মহিলা! সপ্তমবারে ধরা পড়তেই কুকীর্তি ফাঁস

RD | ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ছক কষে অভিনব প্রতারণা। প্রথমে বিয়ে, তারপর শ্বশুরবাড়ি থেকে গয়েনা, নগদ সহ সব হাতিয়ে চম্পট দিত কনে। এই ভাবে ৬ জন স্বামীকে ঠকিয়েছিলেন যুবতী। কিন্তু, শেষরক্ষা হল না। সাতে নম্বরে এসে সব ফাঁস হয়ে গেল। অবশেষে গারদে কনে, তার পাতানো মা ও প্রতারণাচক্রের আরও বেশ কয়েকজনকে। ঘটনা উত্তরপ্রদেশের বান্দার।

কনের নাম পুনম, তার পাতানো মা সঞ্জনা গুপ্তা। প্রতারণাচক্রের অন্য দু'জন হলেন বিমলেশ ভর্মা ও ধর্মেন্দ্র প্রজাপতি। কীভাবে চলত প্রতারণা? পুলিশ জানিয়েছে, পুলিশ জানিয়েছে, পুনম নামে যুবতীর জন্য পাত্র খোঁজা হত। তার মা সাজতেন সঞ্জনা। আর বিমলেশ ভর্মা এবং ধর্মেন্দ্র প্রজাপতি পুনমের জন্য পাত্র খুঁজে আনতেন। তারপর বিয়ে হলেই স্বামীর গয়েনা, নগদ হাতিয়ে নিয়ে পুনম পালিয়ে যেতেন। হাতানো সব জিনিসের ভাগ হচ তার জনের মধ্যে। এই ভাবেই ৬ জন যুবককে প্রতারিত করা হয়। সাত নম্বরবারেই প্রতারণার পর্দা ফাঁস হল।

এক্ষেত্রে প্রতারণাচক্রের নিশানায় ছিলেন বান্দার বাসিন্দা শঙ্কর উপাধ্যায়। কিছু দিন ধরে ওই যুবকের বিয়ের জন্য পাত্রী দেখা শুরু হয়েছিল। তখনই বিমলেশ ভর্মা শঙ্করের সঙ্গে যোগাযোগ করেন। পাত্রী হিসাবে দেকানো হয় পুনমের ছবি। শঙ্কর ও তাঁর পরিবারের পাত্রীর ছবি দেখে পছন্দ হয় । স্থির হয়, শনিবার রেজিস্ট্রি করে বিয়ে হবে। কথামতো নির্ধারিত সময়ে আদালতে পৌঁছে যায় শঙ্কর-সহ উপাধ্যায় পরিবার।

এরপরই নয়া মোড়। বিবাহ রেজিস্ট্রির আগে শঙ্করের থেকে নানা কারণ দেখিয়ে বিমলেশরা ১.৫ লাখ টাকা দাবি করেন। যা দেখে সন্দেহ হয় হবু বর শঙ্কর উপাধ্যায়ের। তিনি বিয়ে করতে বেঁকে বসেন। পাল্টা তখন হম্বিতম্বি জোড়েন বিমলেশরা। শঙ্করের কথায়, "আমাকে হত্যা করার এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় ওরা। ফলে আমি বলতে বাধ্য হই যে, আমার চিন্তা করার জন্য সময় দরকার এবং আদালত চত্বর থেকে বেরিয়ে যাই।" খা

বিষয়টি জানিয়ে শঙ্কর উপাধ্যায় পুলিশে অভিযোগ করেন। বান্দার অতিরিক্ত পুলিশ সুপার শিব রাজ বলেন, "আমরা অবিলম্বে আমাদের টিমকে সতর্ক করে দিয়েছি এবং দুই মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করেছি। এই লোকেরা অবিবাহিত পুরুষদেরকে বিয়ে করে প্রতারণা করত এবং তারপর অলঙ্কার ও নগদ টাকা চুরি করে পালাত। তদন্ত চলছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া