বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২১Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: আজ ২৫ ডিসেম্বর, যীশু খ্রীস্টের জন্মদিন। খ্রীস্টান ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব ক্রিসমাস বা বড়দিনে সামিল হন সব ধর্মের মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের গির্জা, বাড়িঘর, দোকানপাট সেজে ওঠে ঝলমলে ক্রিসমাস ট্রি ও রঙিন আলোয়। ক্রিসমাস ক্যারলের সুরের সঙ্গে হাজির হন থলেভরা উপহার নিয়ে সান্তা ক্লজ। আর এই ক্রিসমাস ট্রি থেকে সান্তা ক্লজের পোশাক, বড়দিনের সব আয়োজনেই থাকে লাল ও সবুজ রঙের প্রাধান্য। যার কারণ শুধুই কি এই দুটি রং একসঙ্গে দেখতে ভালো লাগে, নাকি রয়েছে অন্য ইতিহাস! আসুন জেনে নেওয়া যাক।
গবেষণায় দেখা গিয়েছে, বড়দিনের লাল-সবুজ রঙের ব্যবহার শুরু হয়েছে মধ্যযুগে। এই রং দুটি ব্যবহারের পেছনে রয়েছে প্রতীকী অর্থও। প্রাচীন যুগে লাল ও সবুজ রঙের গাছের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করতেন। প্রচলিত বিশ্বাস ছিল, এই গাছগুলি শীতের রুক্ষতার মধ্যেও পৃথিবীকে সতেজ ও সুন্দর রাখে। তাই এই গাছগুলিকে সুরক্ষা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়।
মধ্যযুগের গির্জাগুলিতেও সচরাচর লাল-সবুজ রঙের পর্দা ঝুলতে দেখা যেত। তাই সেই সময় এই রংগুলি খুব সহজে পাওয়া যেত বলেই মনে করা হয়। ধীরে ধীরে পরবর্তী সময়ে বড়দিনের আয়োজনে লাল ও সবুজ রঙের ব্যবহার আরও বাড়তে থাকে।
লাল ও সবুজ ছাড়াও ক্রিসমাসে সাদা ও সোনালী রংও ব্যবহৃত হয়।আর এই চারটি রং বিশেষ বার্তাও বহন করে। যেমন বড়দিনের প্রধান রং লালকে ত্যাগ, প্রেম ও সমর্পণের রং হিসাবে মনে করা হয়। স্বয়ং সান্টা ক্লজ ওই রঙের পোশাক পরেন। লাল রংকে যিশু খ্রীস্টের ত্যাগ ও সর্বজীবে প্রেমের আদর্শের প্রতীক হিসাবে ধরা হয়।
সবুজ রং রোমান সভ্যতায় সৌভাগ্য নিয়ে আসে বলে মনে করা হয়। আবার সবুজ রং হল যৌবনের রং। এছাড়াও শীতকালে অন্য গাছের পাতা ঝরে গেলেও চিরসবুজ ক্রিসমাস ট্রি সবুজ পাতায় ভরে থাকে। এটি বোঝাতেও ক্রিসমাসের সঙ্গে জড়িয়ে আছে সবুজ রংও।
পাশ্চিমী দেশগুলিতে ক্রিসমাসের সময়ে তুষারপাত হয়। তাই এই সময় গৃহসজ্জার উপকরণ হিসেবে বরফের প্রতীক হিসেবে সাদা তুলো ব্যবহার করা হয়। সাদা রঙের মধ্যে ভালোবাসা, শান্ত ও পবিত্রতার ইঙ্গিত রয়েছে।
কথিত রয়েছে, গোটা বিশ্বকে যিশুর রূপে বিশেষ উপহার দিয়েছিলেন ঈশ্বর। ক্রিসমাসে উপহার দেওয়ার রীতিও প্রচলিত আছে। আর সোনালী রং হল উপহারের প্রতীক। সেই কারণে বড়দিনের সঙ্গে জড়িত সোনালী রংও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?