সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ধেয়ে আসছে বৃষ্টি, থাকবে ঝোড়ো হাওয়ার দাপট, কী সতর্কবার্তা দিল হাওয়া অফিস

Sumit | ২৫ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডস্ক: আগামী ৪ দিন ধরে থাকবে দুর্যোগের পরিবেশ। তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম হিমালয় অংশে তুষারপাতের সঙ্গে থাকবে প্রবল বৃষ্টি। তাই শীতের সঙ্গে এবার বৃষ্টিকে সঙ্গে নিয়েই চলতে হবে। সোমবার এবং মঙ্গলবার দেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে।

 

যদিও কাশ্মীরের বিভিন্ন অংশে বরফের জেরে প্রবল শীতের কামড় রয়েছে। আগামী ৪ দিন ধরে আবহাওয়ার এই খামখেয়ালীপনা চলবে। চলতি বছরের দ্বিতীয় পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। ফলে একদিকে যেখানে শীতের পরিবেশ থাকবে তেমনি তৈরি হবে বৃষ্টির দাপটও। হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পদুচেরিতে ২৮ ডিসে্ম্বর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

 

ফলে এই এলাকায় তাপমাত্রা অনেকটাই কমে যাবে। দেশের বেশ কয়েকটি জায়গায় তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে এই রাজ্যগুলিতে বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির জেরে এই রাজ্যগুলিতে শীতের আমেজ অনেকটাই কমে যাবে। ফলে বাড়বে তাপমাত্রা। তবে হিমাচল প্রদেশ থেকে শুরু করে কাশ্মীরের বিভিন্ন অংশে তুষারপাত চলবে। ফলে সেখানে তাপমাত্রা থাকবে হিমাঙ্কের অনেকটাই নিচে।

 

শ্রীনগরে বর্তমানে তাপমাত্রা রয়েছে ২.৮ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি কম। এখানকার বিভিন্ন জলাধারগুলির জল জমে বরফ হয়ে গিয়েছে। ফলে ব্যহত হচ্ছে পানীয় জলের পরিষেবা। রাতের দিকে তাপমাত্রা আরও কম রয়েছে। ফলে সেখানকার বাসিন্দারা বাড়তি শীত অনুভব করছেন। রাজস্থানে হালকা কুয়াশার সঙ্গে চলছে শীতের দাপট।

 

বিহার, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরাতেও আগামী কয়েকদিন ধরে শীতের আমেজ বজায় থাকবে। তবে সাগরের সামনে থাকার ফলে পশ্চিমবঙ্গে কমবে শীত। বাড়বে কুয়াশার পরিমান।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া