সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভুয়ো মামলায় এবার গ্রেফতার হবেন মুখ্যমন্ত্রী অতিশী! চাঞ্চল্যকর অভিযোগ কেজরিওয়ালের

RD | ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: এবার কি কারাবাসে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী? বুধবার এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ভুয়ো মামলায় ফাঁসিয়ে দিল্লির ভোটের আগেই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

দিল্লি সরকারের মহিলা সম্মান যোজনা এবং সঞ্জীবনী যোজনা নিয়ে অসন্তুষ্ট উপরাজ্যপাল। নানা প্রশ্ন তুলেছেন তিনি। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অভিযোগ করেন, বিজেপি গত ১০ বছর ধরে দিল্লির বাসিন্দাদের অসুবিধায় ফেলতে ষড়যন্ত্র করেছে। নিজের এক্ল হ্যান্ডেলে তিনি লিখেছেন, "তারা (বিজেপি) লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে দিল্লি সরকারের কাজ বন্ধ করতে থাকে। কিন্তু দিল্লি সরকার কাজ করতে থাকে। যখন এই সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়, তখন তারা শীর্ষস্থানীয় আপ নেতা ও মন্ত্রীদের জেলে পাঠাতে শুরু করে। কাজ এখনও বন্ধ হয়নি। বিজেপি এখন দেখতে পাচ্ছে যে দিল্লিতে উন্নয়ন কাজ চলছে এবং তাদের ঐতিহাসিক পরাজয় সময়ের অপেক্ষামাত্র।" 

কেজরিওয়ালের আরও অভিযোগ যে, "দিল্লিতে বিজেপির একটি অর্ধ-সরকার রয়েছে, যার সাতজন সাংসদ এবং লেফটেন্যান্ট গভর্নর রয়েছে। গত ১০ বছরে, তারা একটিও রাস্তা, হাসপাতাল, স্কুল বা কলেজ তৈরি করেনি। দিল্লির মানুষ তাদের একটি কাজ দিয়েছে, সেটা হল আইনশৃঙ্খলা রক্ষা। তারা তাও নষ্ট করেছে। মানুষ ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। তারা বলতে পারে না কি কাজ তারা করেছে এবং আপনি তাদের ভোট দিলে তারা কি করবে। তারা শুধু কেজরিওয়ালকে গালাগাল দিচ্ছে এবং তাদের কাছে মুখ্যমন্ত্রীর মুখ বা এজেন্ডা নেই।"

ভোটে ফের জিততে আপ গত ১০ বছর কাজের ও আগামীর লক্ষ্য নিয়ে একটি ইতিবাচক প্রচার চালাচ্ছে। কেজরিওয়ালের কথায়, "আমরা আমাদের কাজের কথা লোকদের বলছি, আমরা স্কুল ও হাসপাতাল উন্নত করেছি, চব্বিশ ঘন্টা বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছি, জল সরবরাহ করেছি, মহিলাদের জন্য বিনামূল্যে বাসে চড়ার ব্যবস্থা করেছি, বয়স্কদের জন্য তীর্থযাত্রা করেছি। এবং তারপরে আমরা ভোট চাইছি।"

এরপরই বিস্ফোরক অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বলেন, "মহিলা সম্মান যোজনায় প্রতিমাসে মহিলাদের জন্য ২১০০ টাকা এবং বয়স্কদের বিনামূল্যে চিকিত্সার জন্য সঞ্জীবনী যোজনার প্রতিশ্রুতি দিয়েছে আপ। এতেই বিজেপির মাথাব্যথা বেড়েছে। এরপরই বিজেপি নেতারা ইডি, সিবিআই এবং আয়কর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই দিল্লির মুখ্যমন্ত্রী অতিশীকে মিথ্যা মামলায় গ্রেফতার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আপের সব সিনিয়র নেতাদের, যেমন- আমি, মণীশ সিসোদিয়া, সঞ্জয় সিং, সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈনদের বিরক্ত করেছে। ওদের উদ্দেশ্য হল আমাদের ভোট প্রচারে বিভ্রান্ত করা।" 

কোন ভুয়ো মামলায় ফাঁসানো হবে অতিশীকে? কেজরির দাবি, "দিল্লি পরিবহন বিভাগে অতিশির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা তৈরি করা হচ্ছে এবং লক্ষ্য মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রা বন্ধ করা। আমরা বিশ্বাস করি জনগণ এই নোংরা ষড়যন্ত্রের জবাব দেবে। এদেশের মানুষ এ ধরনের রাজনীতি সমর্থন করে না।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া