বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৫Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ বাবা কাকাদের সময় থেকে দাড়ি কাটার পর দু’গালে ফিটকিরি মাখার চল অনেক পুরনো। তবে শুধু অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানের জন্য নয়, রূপচর্চাতেও সমান গুরুত্বপূর্ণ এই ফিটকিরি। এতে রয়েছে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম ও সালফেট। প্রদাহনাশক এবং অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে এই উপাদান সেরা। ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে ঘরোয়া টোটকা হিসাবে দারুণ কাজ করে।
তবে দোকানে ফিটকিরি সাধারণত জমাট বাঁধা শক্ত টুকরো অবস্থায় পাওয়া যায়। যা সরাসরি মুখে ঘষবেন না। তবে প্যাক হিসাবে মাখতে গেলে তা গুঁড়ো করে নেওয়াই শ্রেয়। ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে ও ঝকঝকে আয়নার মতো স্বচ্ছ ত্বক পেতে ফিটকিরি গুঁড়ো দিয়ে তৈরি করুন এই ঘরোয়া ফেস প্যাক।
ফিটকিরিকে গুঁড়ো করে রেখে দিন। একটি কাচের বাটিতে দু'চামচ ফিটকিরি গুঁড়ো নিন। এর উপর এক চামচ নারকেল তেল ও একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে দিন। ভাল করে মিশিয়ে নিয়ে একটি পেস্টের মতো তৈরি করে নিন। মুখে ব্রণের দাগের উপর বা যে কোনও দাগছোপের উপর লাগিয়ে রাখুন এই প্যাক। কিছুক্ষণ অপেক্ষা করে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে এই প্যাক ব্যবহার করতে পারেন।
মুখের সমস্ত বলিরেখা, ডার্ক সার্কেল দূর করতে অব্যর্থ এই ক্রিম।
নিয়মিত ফিটকিরি ব্যবহার করলে ত্বকের মরা কোষ দূর হয়। ত্বকের উপর জমা মৃত কোষ সরিয়ে হারানো জেল্লা ফিরিয়ে আনতেও সাহায্য করে। সেবাম উৎপাদনের ক্ষেত্রে সমতা রাখতেও সাহায্য করে। ব্ল্যাকহেডস বা হোয়াইটহেডস-এর সমস্যা নিয়ন্ত্রণে রাখে এই উপাদান। স্কিনের জন্য সবচেয়ে উপকারী হল নারকেল তেল । স্নানের আগে নারকেল তেল ব্যবহার করুন এবং স্নানের পরেও ব্যবহার করতে পারেন । নারকেল তেল ব্যবহারের ফলে ত্বকে ময়েশ্চারাইজারের কাজ করে। যা ত্বকের টান টান ভাব কম রাখতে সাহায্য করবে ৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?