সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | দুই বছর বয়সে বাগদান, ১৬-তে বিয়ে, মধ্যপ্রদেশের এই গ্রামে মেয়েদের শৈশব গিলে খাচ্ছে ‘বাল্যবিবাহ’

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২৫ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: উন্নয়ন এখনও মাথা তুলে দাঁড়ায়নি এই গ্রামে। মধ্যপ্রদেশের রাজগড় জেলার রুক্ষ প্রান্তরে অবস্থিত এই গ্রামে সময় যেন থমকে দাঁড়িয়ে রয়েছে। বাল্যবিবাহের মতো প্রাচীন প্রথা এখনও পালন করা হয় জৈতপুরা গ্রামে। দারিদ্র্য এবং হতাশা থেকে মুক্তি পেতে বাড়ির মেয়েদের শৈশব বিসর্জন দেওয়া এখানকার রীতি। জৈতপুরা একটি উদাহরণ মাত্র। এরকম প্রায় ৫০টি গ্রাম রয়েছে। বাল্যবিবাহ নিত্যনৈমিত্যিক বিষয় সেখানে। প্রায় ৭০০-রও বেশি মেয়ে হারিয়েছে তাঁদের শৈশব।

 

শুধু মেয়েরা নয় ছেলেদেরও এই সমস্যার মুখে পড়তে হয়। মাত্র এক বছর বয়সে তাঁদের বিয়ে ঠিক করে ফেলে পরিবার পরিজনেরা। তখনই হয়ে যায় বাগদান। একটু বড় হলেই বিবাহ পর্ব। এই বিয়ে কেউ ভাঙতে চাইলে তাঁদের বড়সড় জরিমানার মুখে পড়তে হয়। এই প্রথার নাম ঝগড়া নত্রা। এই প্রথা পরিবারগুলি আরও দারিদ্র্যের মুখে ঠেলে দেয়।

 

গ্রামেরই বাসিন্দা বছর ৪০-এর মহিলা রমা বাঈ বলেন, ১০ বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। এখনও মেয়েদের যখন তখন বিয়ে হয়ে যাচ্ছে। এটা বন্ধ হওয়া দরকার।কথা বলতে গিয়ে গলা ধরে আসে রমার। একই দশা ২২ বছর বয়সী তরুণী গীতার। মেয়েকে কোলে নিয়ে তিনি জানান, দুই বছর বয়সে তাঁর বাগদান সম্পন্ন হয়ে যায়। ১৬-তেই বিয়ে। নিজের মেয়ের সঙ্গে এমনটা হতে দেবেন না বলে জানিয়েছেন গীতা। তিনি বলেন, আমার সঙ্গে যা হওয়ার হয়ে গিয়েছে। মেয়ের সঙ্গে আমি এমনটা হতে দেব না।

 

গ্রামের একজন জানান, সন্তান মায়ের গর্ভে থাকাকালীনই বিয়ে ঠিক হয়ে যায়। কারও গর্ভে যদি মেয়ে থাকে এবং প্রতিবেশীর বাড়িতে যদি ছেলে সন্তান থাকে, তাহলে তাদের বিয়ে ঠিক করে দেওয়া হয়। অনেক সময় বাড়ির পুরুষেরা মদ্যপ অবস্থায় বাড়ির সন্তানদের বিয়ে ঠিক করে ফেলেন।

 

 ছেলেদেরও একই হাল। দীনেশ নামের এক নাবালক জানান, বাগদানের সময় তাঁর হবু স্ত্রীকে পরিবারের তরফ থেকে একটি ব্রেসলেট এবং একটি লকেট দেওয়া হয়েছিল। দশ বছর বয়সী এক নাবালক বলেন, আমার হাতে মিষ্টির হাড়ি ধরিয়ে দিয়ে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি সবে ক্লাস ফাইভে পড়ি। এখনই বিয়ে করতে চাই না। বড় হয়ে ডাক্তার হতে চাই।

 

গ্রামবাসীর বলেন দেনার দায় এবং বিয়ের খরচ থেকে মুক্তির জন্যই এই প্রথা মেনে চলা হয়। গ্রামের সরপঞ্চ গোবর্ধন তানওয়ার বলেন, বাবা-মায়েরা নেশাগ্রস্থ অবস্থায় সন্তানদের বিয়ে ঠিক করে ফেলেন। টাকা ধার নিয়ে মেয়ে সন্তানদের বিয়ে দিয়ে দেন। এভাবেই চলতে থাকে।

 

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, রাজগড়ের ২০-২৪ বছর বয়সী ৪৬ শতাংশ মহিলার ১৮ বছর হওয়ার আগেই বিয়ে হয়েছিল। জেলার অর্ধেকেরও বেশি মহিলা নিরক্ষর। এই প্রথা ভাঙলেই পরিবারগুলিকে অবশ্যই মোটা জরিমানা দিতে হয়। এমনকি পঞ্চায়েতের সামনে হাজির হয়ে জবাবদিহিও করতে হয়।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া